1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নির্বাচনের আগে লুট হওয়া অস্ত্র দ্রুত উদ্ধার করার তাগিদ বিএনপি মহাসচিব: স্বাধীনতা বিরোধী শক্তি বর্তমান রাজনৈতিক চক্রান্তে লিপ্ত বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে খেলবে না, বিকল্প দল নির্ধারণ আইসিসির দায়িত্ব বিএনপি চেয়ারম্যানের সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ ডিএমডিসি শোকজ করেছে ঢাকা-১৭ আসনের জামায়াত মনোনীত প্রার্থী ডা. এসএম খালিদুজ্জামানকে ১৩তম সাধারণ নির্বাচনে ভোটারের মনোনয়ন, বিএনপি ও জামায়াতের প্রেক্ষাপট বাংলাদেশ ভারতে বিশ্বকাপে খেলতে অযৌক্তিক শর্ত মানবে না: ড. আসিফ নজরুল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নিবন্ধিত দলগুলোর সঙ্গে ইসির বৈঠক আজ দুই বছরের আগে বাড়িভাড়া বাড়ানো যাবে না: ডিএনসিসির নতুন নির্দেশনা আশা ভোঁসলের সংগীতজীবন ও রন্ধনসংস্কৃতির বহুমাত্রিক পথচলা

বিএসসি ৫৪ বছরে সর্বোচ্চ মুনাফা, শেয়ারহোল্ডারদের ২৫% লভ্যাংশ

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ৭০ বার দেখা হয়েছে

শেয়ারবাজার প্রতিনিধি

প্রতিষ্ঠার ৫৪ বছরের ইতিহাসে সর্বোচ্চ নিট মুনাফা অর্জন করেছে বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি)। ২০২৪-২৫ অর্থবছরে সংস্থাটির নিট মুনাফা দাঁড়িয়েছে ৩০৬ কোটি ৫৬ লাখ টাকা, যা আগের বছরের চেয়ে প্রায় ৫৭ কোটি টাকা বেশি। এই প্রেক্ষাপটে পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ২৫ শতাংশ নগদ লভ্যাংশ প্রদানের সুপারিশ করেছে।

চট্টগ্রামের বোট ক্লাবে সোমবার অনুষ্ঠিত বিএসসির ৪৮তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এই তথ্য জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন বিএসসি পরিচালনা পর্ষদের সভাপতি ও নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। সভায় উপস্থিত ছিলেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব ড. নুরুন্নাহার চৌধুরী (এনডিসি), শেয়ারহোল্ডার এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সভায় এম সাখাওয়াত হোসেন বলেন, গত দেড় বছরে অন্তর্বর্তীকালীন সরকার চট্টগ্রামে ১ বিলিয়ন ডলার বিনিয়োগের ব্যবস্থা করেছে। বে-টার্মিনালে বিশ্বব্যাংকের ৬৮০ মিলিয়ন টাকা বিনিয়োগ হচ্ছে। এছাড়া বিদেশি কোম্পানি মার্কস লাইন প্রায় ৫০০ মিলিয়ন টাকা বিনিয়োগে নতুন টার্মিনাল নির্মাণ করবে এবং বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জাহাজ কোম্পানি এমএসসি শিপিংকে পানগাঁও টার্মিনাল প্রদান করা হয়েছে। টার্মিনাল চালু হলে নৌপথে পণ্য পরিবহন বাড়বে এবং চট্টগ্রামে কর্মসংস্থান সৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমডোর মাহমুদুল মালেক ২০২৪-২৫ অর্থবছরের কার্যক্রম ও আর্থিক প্রতিবেদন উপস্থাপন করেন। তিনি জানান, পরিচালন আয় ছিল ৫৯০ কোটি ৯৮ লাখ টাকা, অন্যান্য খাত থেকে আয় ২০৭ কোটি ৩০ লাখ টাকা। মোট আয় দাঁড়িয়েছে ৭৯৮ কোটি ২৮ লাখ টাকা। পরিচালন ব্যয় ২৮৯ কোটি ৯২ লাখ টাকা এবং প্রশাসনিক ও আর্থিক খাতের ব্যয় ১২৬ কোটি ৪৫ লাখ টাকা, যার ফলে মোট ব্যয় ৪১৬ কোটি ২৭ লাখ টাকা। কর সমন্বয়ের পর নিট মুনাফা ৩০৬ কোটি ৫৬ লাখ টাকা।

আগের অর্থবছর ২০২৩-২৪-এ বিএসসির নিট মুনাফা ছিল ২৪৯ কোটি ৬৯ লাখ টাকা। এক বছরের ব্যবধানে নিট মুনাফা প্রায় ৫৬ কোটি ৮৭ লাখ টাকা বৃদ্ধি পেয়েছে। নিরীক্ষিত হিসাব অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে বিএসসির মোট সম্পদ ৩ হাজার ৫৮২ কোটি ৯২ লাখ টাকা এবং মোট দায় ১ হাজার ৯৮৩ কোটি ৭৭ লাখ টাকা।

সভায় জানানো হয়, বিএসসির শোর এস্টাবলিশমেন্টে অনুমোদিত জনবল ১ হাজার ৫২১ জন হলেও ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত অফিসে কর্মরত ছিলেন মাত্র ২২৫ জন। জাহাজে কর্মকর্তা ও নাবিক মিলিয়ে জনবল ছিল ১৪৭ জন।

কমডোর মাহমুদুল মালেক আরও জানান, চীন সরকারের ঋণ সহায়তায় ৬টি নতুন জাহাজ কেনা হয়েছে, যার মধ্যে ৫টি বাণিজ্যিকভাবে পরিচালিত হচ্ছে। এছাড়া সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে দুটি বাল্ক ক্যারিয়ার জাহাজ কেনার প্রকল্প অনুমোদন পেয়েছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2021 deshmediabd.com