1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আগামী পাঁচ বছরে নবায়নযোগ্য উৎস থেকে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা চট্টগ্রামকে লজিস্টিক হাব হিসেবে গড়ে তুলতে সরকারের মেগা পরিকল্পনা ঢালাও আসামি ও নানা অসংগতি: ঝুলে আছে জুলাই আন্দোলনের অধিকাংশ মামলার তদন্ত মেক্সিকো ও ইংল্যান্ডের নকআউট পর্বের ম্যাচ নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে লালমনিরহাটে যৌতুকবিহীন ৭ জুটির গণবিয়ে সম্পন্ন, এলাকায় ব্যাপক প্রশংসা ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও শেষ বিদায়ের আনুষ্ঠানিক কর্মসূচি শুরু আগামী আগস্ট মাসজুড়ে অনলাইনে নেওয়া হবে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আবেদন ক্রিশ্চিয়ানো রোনালদোর মানবিকতা: ভূমিকম্পে পা হারানো ভেনেজুয়েলার শিশুকে জার্সি ও ভিডিও বার্তা প্রেরণ আয়াতুল্লাহ খামেনির শেষকৃত্য: পাঁচ হাজারেরও বেশি স্কুল উন্মুক্ত করল ইরান বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ইরান হামলা করলে কঠোর জবাব, নেতানিয়াহু সতর্কবার্তা

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ৮০ বার দেখা হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইরান যদি ইসরায়েলের বিরুদ্ধে কোনো সামরিক পদক্ষেপ নেয়, তবে তার জবাব হবে অত্যন্ত কঠোর। তিনি সোমবার সাইপ্রাসের প্রেসিডেন্ট ও গ্রিসের প্রধানমন্ত্রী সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন।

নেতানিয়াহু জানান, সাম্প্রতিক সময়ে ইরানের চালানো সামরিক মহড়া ইসরায়েলের নজরে রয়েছে। ইরানি গণমাধ্যমের দাবি অনুযায়ী, তেহরান, ইসফাহান ও মাশহাদ থেকে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়েছে, যদিও রাষ্ট্রীয় গণমাধ্যমে এর কোনো ভিডিও প্রকাশ করা হয়নি।

ইসরায়েলের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমের তথ্য অনুযায়ী, আগামী ২৯ ডিসেম্বর যুক্তরাষ্ট্র সফরে গিয়ে নেতানিয়াহু ইরান বিষয় সম্ভাব্য সামরিক বিকল্পগুলো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামনে উপস্থাপন করবেন। এ সময় তিনি ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে হালনাগাদ গোয়েন্দা তথ্যও তুলে ধরবেন।

এর আগে ইসরায়েলি সেনাপ্রধান জেনারেল আইয়াল জামি যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের প্রধান ব্র্যাড কুপারের সঙ্গে আলোচনা করেন। তিনি সতর্ক করে জানান, ইরানের সাম্প্রতিক মহড়াগুলো আকস্মিক হামলার আড়াল হিসেবেও ব্যবহার হতে পারে।

 

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026