1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি থেকে সরে এসে ছয় দফা দাবি নিয়ে সচিবালয়ে প্রবেশ করেছেন আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিনিধিদল জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান ও গণতান্ত্রিক ধারা সমুন্নত রাখতে জাতীয় ঐক্যের ডাক স্বরাষ্ট্রমন্ত্রীর আবাসন ও নগর উন্নয়নে মার্কিন সহায়তা প্রত্যাশা গৃহায়ণ মন্ত্রীর খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলি: বিএফইউজে নেতাদের নিন্দা, জড়িতদের গ্রেপ্তারের দাবি বিশ্বব্যাপী চক্ষু স্বাস্থ্যসেবার নতুন কেন্দ্রবিন্দুতে বাংলাদেশ: আসছে ‘গ্লোবাল সামিট অন আই হেলথ’ প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত এইচএসসি পরীক্ষার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ বন্যা পরিস্থিতি মোকাবিলায় সঠিক তথ্যপ্রবাহ নিশ্চিত করতে জেলা তথ্য কর্মকর্তাদের বিশেষ নির্দেশনা এইচএসসি পরীক্ষা: বৈরী আবহাওয়ায় জটিলতা নিরসনে সরকারের ৫ উদ্যোগ বাংলাদেশের পরিবহন ও লজিস্টিকস খাতে বিনিয়োগে আগ্রহী সৌদি আরব জুলাই গণঅভ্যুত্থানে শহীদের প্রকৃত সংখ্যা ১৪০০ ছাড়ানোর আশঙ্কা: চিফ প্রসিকিউটর

জটিলতা কাটল না জুলাই সনদে ♦ জরুরি বৈঠক দলগুলোর সঙ্গে, স্বাক্ষর কাল, কয়েকটি দলের অনুপস্থিতির শঙ্কা ♦ ফেব্রুয়ারিতে ভোট, নো কম্প্রোমাইজ : প্রধান উপদেষ্টা ♦ আপনার সঙ্গে প্রতিরক্ষা বাহিনীর সুসম্পর্ক বজায় থাকুক : সালাহউদ্দিন ♦ নভেম্বরেই গণভোট দিতে হবে : তাহের ♦ অস্পষ্টতা রাখলে সফল হবে না : এনসিপি

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ৭৯ বার দেখা হয়েছে

আগামীকাল জুলাই জাতীয় সনদ স্বাক্ষরের প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার। সব রাজনৈতিক দলের স্বাক্ষরের মাধ্যমে আগামীর বাংলাদেশের জন্য জাতীয় সনদে পরিণত হবে এটি। তবে শেষ মুহূর্তেও জুলাই জাতীয় সনদের বিভিন্ন বিষয়ে একমত হতে পারেনি দলগুলো। বেশ কিছু দল জুলাই সনদে স্বাক্ষর করবে না বলে গতকাল ঐকমত্য কমিশনের বৈঠক শেষে জানিয়েছে। কয়েকটি দল স্বাক্ষরের ব্যাপারে ধোঁয়াশা রেখে বিভিন্ন শর্ত জুড়ে দিয়েছে। দুই দিনের ইতালি সফর শেষে গতকাল সকালে ঢাকায় পা রাখেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বিকালেই জুলাই সনদের সবশেষ অবস্থা জানতে ঐকমত্য কমিশনের অন্য সদস্যদের সঙ্গে বৈঠকে বসেন। সন্ধ্যায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে আকস্মিক জরুরি বৈঠক আহ্বান করা হয়। প্রধান উপদেষ্টার সভাপতিত্বে বৈঠকে বিএনপি, জামায়াত, এনসিপি, এবি পার্টি, বাম গণতান্ত্রিক জোট, গণসংহতি আন্দোলন, গণঅধিকার পরিষদসহ বিভিন্ন দল অংশ নেয়।

বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, ‘আগামী ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে। সবাইকে নিয়ে উৎসব-মুখরভাবে নির্বাচন করতে চায় সরকার। এমন একটি নির্বাচন করে দেওয়া সরকারের দায়িত্ব। যে অসম্ভবকে আপনারা সম্ভব করেছেন সেটা শুধু বাংলাদেশের ইতিহাসে না, পৃথিবীর রাজনৈতিক ব্যবস্থার ইতিহাসে উল্লেখযোগ্য হয়ে থাকবে। আপনারা কঠিন কঠিন বিষয় নিয়ে আলোচনা করেছেন এবং সমাধানে এসেছেন।’বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026