1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
প্রতারণার মামলায় জামিন পেলেন চিত্রনায়িকা ববি দীর্ঘ আট বছরের বিরতি ভেঙে মোস্তফা কামাল রাজের নির্দেশনায় ফিরলেন জাহিদ হাসান ওটিটিতে ফিরছেন আরিফিন শুভ, বিপরীতে কেয়া পায়েল শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি থেকে সরে এসে ছয় দফা দাবি নিয়ে সচিবালয়ে প্রবেশ করেছেন আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিনিধিদল জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান ও গণতান্ত্রিক ধারা সমুন্নত রাখতে জাতীয় ঐক্যের ডাক স্বরাষ্ট্রমন্ত্রীর আবাসন ও নগর উন্নয়নে মার্কিন সহায়তা প্রত্যাশা গৃহায়ণ মন্ত্রীর খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলি: বিএফইউজে নেতাদের নিন্দা, জড়িতদের গ্রেপ্তারের দাবি বিশ্বব্যাপী চক্ষু স্বাস্থ্যসেবার নতুন কেন্দ্রবিন্দুতে বাংলাদেশ: আসছে ‘গ্লোবাল সামিট অন আই হেলথ’ প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত এইচএসসি পরীক্ষার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ বন্যা পরিস্থিতি মোকাবিলায় সঠিক তথ্যপ্রবাহ নিশ্চিত করতে জেলা তথ্য কর্মকর্তাদের বিশেষ নির্দেশনা

স্মারকলিপি দিয়ে সচিবালয় এলাকা ছাড়লেন ‘জুলাই যোদ্ধারা’

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ৬৬ বার দেখা হয়েছে

অনলাইন ডেস্ক

 

সংশোধন করে জুলাই সনদ বাস্তবায়ন, আহত যোদ্ধাদের চিকিৎসা ও আওয়ামী লীগের বিচারের দাবিতে বিক্ষোভ শেষে স্মারকলিপি দিয়ে সচিবালয় এলাকা ছেড়েছেন ‘আমরা জুলাই যোদ্ধা’ সংঘটনের সদস্যরা।

সোমবার (১৩ অক্টোবর) বিকাল পৌনে ৪টার দিকে তারা সেখান থেকে সরে যান।

সংসদের প্রতিষ্ঠাতা ও সদস্য সচিব মাজহারুল ইসলাম আপন বলেন, ‘বিক্ষোভ চলমান রেখেই নিজেদের তিন দফা দাবির পক্ষে নয়টি মন্ত্রণালয়ে স্মারকলিপি দিয়েছি। সরকার দাবি দ্রুত মেনে নেবে সেই প্রত্যাশা রেখে ও জনদুর্ভোগ বিবেচনা করে সরে গেলাম। তবে আমাদের কথা না রাখলে আবারও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।’

এর আগে দুপুর সাড়ে ১২টা থেকে দাবি আদায়ে রাজধানীর জাতীয় প্রেসক্লাব সংলগ্ন সচিবালয়ের পূর্ব সড়কের মুখে বিক্ষোভ করেন ‘আমরা জুলাই যোদ্ধা’ সংসদের কর্মীরা। সচিবালয়ে প্রবেশ করতে চাইলে পুলিশ ব্যারিকেড দিয়ে বাধা দেয়। এ সময় তারা নানা স্লোগান দেওয়ায় একাধিকবার পুলিশের সঙ্গে উত্তেজনা সৃষ্টি হয়।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026