1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
প্রতারণার মামলায় জামিন পেলেন চিত্রনায়িকা ববি দীর্ঘ আট বছরের বিরতি ভেঙে মোস্তফা কামাল রাজের নির্দেশনায় ফিরলেন জাহিদ হাসান ওটিটিতে ফিরছেন আরিফিন শুভ, বিপরীতে কেয়া পায়েল শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি থেকে সরে এসে ছয় দফা দাবি নিয়ে সচিবালয়ে প্রবেশ করেছেন আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিনিধিদল জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান ও গণতান্ত্রিক ধারা সমুন্নত রাখতে জাতীয় ঐক্যের ডাক স্বরাষ্ট্রমন্ত্রীর আবাসন ও নগর উন্নয়নে মার্কিন সহায়তা প্রত্যাশা গৃহায়ণ মন্ত্রীর খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলি: বিএফইউজে নেতাদের নিন্দা, জড়িতদের গ্রেপ্তারের দাবি বিশ্বব্যাপী চক্ষু স্বাস্থ্যসেবার নতুন কেন্দ্রবিন্দুতে বাংলাদেশ: আসছে ‘গ্লোবাল সামিট অন আই হেলথ’ প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত এইচএসসি পরীক্ষার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ বন্যা পরিস্থিতি মোকাবিলায় সঠিক তথ্যপ্রবাহ নিশ্চিত করতে জেলা তথ্য কর্মকর্তাদের বিশেষ নির্দেশনা

ওরা এখনো কারাগারে সাজার মেয়াদ শেষ তবু ১৪৫ নাগরিককে ফেরত নিচ্ছে না ভারত

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ৭২ বার দেখা হয়েছে

সাজার মেয়াদ শেষ হলেও এখনো মুক্তি মেলেনি ১৪৭ জন বিদেশি বন্দির। তারা দেশের বিভিন্ন কারাগারে বন্দি রয়েছেন। এদের মধ্যে ১৪৫ জন ভারতীয় নাগরিকের সাজার মেয়াদ শেষ হয়েছে দুই বছর আগে। ভারতের যথাযথ সাড়া না পাওয়ায় এসব বন্দিকে নিজ দেশে ফেরত পাঠানো যাচ্ছে না বলে জানিয়েছে কারা সূত্র। এই ভারতীয় নাগরিকদের বাইরেও পাকিস্তান ও নাইজেরিয়ার দুজন বন্দি আছেন। নাইজেরিয়ান সিসমন্ড ফরচুন আটক হন গত বছর। আর পাকিস্তানি সালমান হাফিজ ওরফে আবদুর রহিম গ্রেপ্তার হয়ে আছেন ২০০৬ সাল থেকে। জানা যায়, এরা বিভিন্ন সময়ে মাদকের চোরাচালান, প্রতারণা ও জালিয়াতির অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন। পরে তাদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের মামলা দেওয়া হয়। আদালতের মাধ্যমে এদের সাজা হয় ছয় মাস থেকে সর্বোচ্চ দুই বছর।

সহকারী কারা মহাপরিদর্শক জান্নাত উল ফরহাদ এ প্রতিবেদককে বলেন, সাজার মেয়াদ শেষ হওয়ার পর আমরা সংশ্লিষ্ট দূতাবাসগুলোকে চিঠি দিয়ে জানিয়ে দিই। পরে তারা যদি তাদের নাগরিকদের স্বীকৃতি দিয়ে না নিয়ে যায় তাহলে মুক্তি দেওয়ার সুযোগ থাকে না। এসব বন্দি বাংলাদেশের জন্য বোঝা। আর এখন সবচেয়ে বেশি বন্দি আছে ভারতীয় নাগরিক।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026