1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ১৮ মে ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বিএনপি সরকারের দায়িত্ব নেওয়ার সময় হামের টিকার কোনো মজুত ছিল না: স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সম্পাদক পরিষদের নেতাদের সৌজন্য বৈঠক অনুষ্ঠিত চামড়া খাতের উন্নয়নে স্বল্প ও দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনা চূড়ান্ত ২৪ ঘণ্টায় হামে আরও ৬ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৫১৭ ২০২৮ সালের মধ্যে প্রাথমিকে নতুন পাঠ্যক্রম চালুর ঘোষণা চালকের অদক্ষতা ও ত্রুটিযুক্ত যান সড়ক দুর্ঘটনার প্রধান কারণ: শেখ রবিউল আলম সাংবাদিকদের বিরুদ্ধে হত্যা মামলা প্রত্যাহার ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার আশ্বাস প্রধানমন্ত্রীর চলচ্চিত্র ঐতিহ্য সংরক্ষণে ফিল্ম আর্কাইভকে আধুনিকায়ন করা হবে: তথ্য প্রতিমন্ত্রী গাঢ় বেগুনি কাতান শাড়িতে ভক্তদের নজর কাড়লেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ শাহজালাল বিমানবন্দরে ফ্রি ওয়াই-ফাই সেবা চালু, একসঙ্গে সুবিধা পাবেন ৩৭ হাজার যাত্রী

ফেসবুককে রেকর্ড পরিমাণ ৫০০ কোটি ডলার জরিমানা

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৩ জুলাই, ২০১৯
  • ২৫৩ বার দেখা হয়েছে

ব্যক্তিগত তথ্য বেহাতের ঘটনায় ফেসবুককে রেকর্ড পরিমাণ ৫০০ কোটি মার্কিন ডলার জরিমানার অনুমোদন দিয়েছে মার্কিন নিয়ন্ত্রকেরা। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যমের বরাত দিয়ে বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

যুক্তরাষ্ট্রের ফেডারেল ট্রেড কমিশন (এফটিসি) যুক্তরাজ্যভিত্তিক রাজনৈতিক পরামর্শক প্রতিষ্ঠান কেমব্রিজ অ্যানালিটিকার বিরুদ্ধে ফেসবুক থেকে ৮ কোটি ৭০ লাখ ব্যবহারকারীর তথ্য অনৈতিকভাবে সংগ্রহের অভিযোগ তদন্ত করছে। এই প্রতিষ্ঠানটি ২০১৪ সাল থেকে এসব তথ্য হাতিয়ে নিয়েছিল বলে অভিযোগ।

বিবিসি জানায়, প্রায় ৮ কোটি ৭০ লাখ ব্যবহারকারীর তথ্য বেহাত ও অপব্যবহারের অভিযোগ নিয়ে এফটিসি গত বছরের মার্চ থেকে তদন্তে নামে।

যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম জানায়, ৩-২ ভোটে এ জরিমানার বিষয়টি অনুমোদিত হয়। রিপাবলিকান কমিশনাররা এ জরিমানার পক্ষে থাকলেও ডেমোক্রেটরা ছিলেন বিপক্ষে।

এদিকে এসব প্রতিবেদনের বিষয়ে কোনো মন্তব্য নেই বলে জানিয়েছে এফটিসি ও ফেসবুক।

জরিমানার বিষয়ে এখন চূড়ান্ত সিদ্ধান্ত দেবে মার্কিন বিচার বিভাগের সিভিল বিভাগ। জরিমানার চূড়ান্ত নিষ্পত্তিতে কত সময় লাগবে, তা জানা যায়নি। তবে শেষ পর্যন্ত যদি ৫০০ কোটি ডলার জরিমানা বহাল থাকে তাহলে তা হবে কোনো প্রযুক্তি প্রতিষ্ঠানের ওপর এফটিসির আরোপ করা সর্বোচ্চ জরিমানা।

২০১৬ সালের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের পক্ষে কাজ করেছিল কেমব্রিজ অ্যানালিটিকা। একটি অ্যাপের মাধ্যমে কয়েক কোটি ফেসবুক গ্রাহকের তথ্য হাতিয়ে তা প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারের কাজে লাগানো হয়েছিল বলে ফাঁস হয়। ট্রাম্পের বিজয়ে এর বড় ভূমিকা রয়েছে বলে মনে করা হয়।

ফেসবুক ব্যবহারকারীদের তথ্য বেহাত হওয়ার ঘটনাটি সামনে নিয়ে আসেন কেমব্রিজ অ্যানালিটিকার সাবেক কর্মী ক্রিস্টোফার উইলি। তিনি বলেন, ফেসবুকের কোটি কোটি গ্রাহকের ব্যক্তিগত তথ্য কেমব্রিজ অ্যানালিটিকার কাছে বিক্রি করা হয়।

ওই তথ্যগুলো প্রক্রিয়াজাত করে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের প্রচার শিবিরকে সরবরাহ করেছিল কেমব্রিজ অ্যানালিটিকা। শুধু তাই নয়, ওই তথ্যগুলো বিশ্লেষণ করে সম্ভাব্য রিপাবলিকান ভোটারও চিহ্নিত করা হয়।

এদিকে ফেসবুক কর্তৃপক্ষ ৮ কোটি ৭০ লাখ ব্যবহারকারীর তথ্য বেহাত হওয়ার কথা স্বীকার করেছে। আর কেমব্রিজ অ্যানালিটিকা দাবি করছে, ফেসবুক থেকে সংগৃহীত কোনো তথ্য তারা ট্রাম্পের প্রচারণায় ব্যবহার করেনি।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026