1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
প্রতারণার মামলায় জামিন পেলেন চিত্রনায়িকা ববি দীর্ঘ আট বছরের বিরতি ভেঙে মোস্তফা কামাল রাজের নির্দেশনায় ফিরলেন জাহিদ হাসান ওটিটিতে ফিরছেন আরিফিন শুভ, বিপরীতে কেয়া পায়েল শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি থেকে সরে এসে ছয় দফা দাবি নিয়ে সচিবালয়ে প্রবেশ করেছেন আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিনিধিদল জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান ও গণতান্ত্রিক ধারা সমুন্নত রাখতে জাতীয় ঐক্যের ডাক স্বরাষ্ট্রমন্ত্রীর আবাসন ও নগর উন্নয়নে মার্কিন সহায়তা প্রত্যাশা গৃহায়ণ মন্ত্রীর খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলি: বিএফইউজে নেতাদের নিন্দা, জড়িতদের গ্রেপ্তারের দাবি বিশ্বব্যাপী চক্ষু স্বাস্থ্যসেবার নতুন কেন্দ্রবিন্দুতে বাংলাদেশ: আসছে ‘গ্লোবাল সামিট অন আই হেলথ’ প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত এইচএসসি পরীক্ষার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ বন্যা পরিস্থিতি মোকাবিলায় সঠিক তথ্যপ্রবাহ নিশ্চিত করতে জেলা তথ্য কর্মকর্তাদের বিশেষ নির্দেশনা

বেশি কষ্টে নগর দরিদ্ররা ঋণের বোঝা বাড়ছে নতুন নীতি গ্রহণ করার দাবি বিশেষজ্ঞদের

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯২ বার দেখা হয়েছে

সরকারি সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে গ্রামের দরিদ্রদের চেয়ে নগর দরিদ্ররা পিছিয়ে আছে। গ্রামীণ দারিদ্র্য কিছুটা কমলেও শহুরে দারিদ্র্য দ্রুত বাড়ছে। উন্নত জীবনের খোঁজে গ্রামে আসা এই মানুষগুলো শহরের প্রান্তে ঠাঁই পেলেও মৌলিক সেবার নাগালে পৌঁছাতে পারছে না তারা।

রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্টের (র‌্যাপিড) সম্প্রতি এক গবেষণায় বলছে, শহরের দরিদ্ররা সরকারি সুরক্ষা কর্মসূচির মাত্র ৫ ভাগের ১ ভাগ উপকারভোগী। অতিদরিদ্রদের মধ্যে এই বঞ্চনা আরও ভয়াবহ। দেশের প্রায় অর্ধেক অতিদরিদ্র পরিবার কোনো ভাতা বা সুবিধা পায় না, আর শহরে এই হার ৬৪ শতাংশ। র‌্যাপিডের গবেষণা বলছে, বাংলাদেশের সুরক্ষামূলক ব্যবস্থা শুরু থেকেই গ্রামীণ ক্ষুধা, দুর্বলতা ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় তৈরি হয়েছিল। বিধবা, প্রবীণ বা প্রতিবন্ধীদের ভাতা, এমনকি শিক্ষা বৃত্তিও গ্রামীণ পরিবারেই বেশি পায়। শহরের দরিদ্রদের জন্য আলাদা ২৩টি প্রকল্প মিলিয়ে বাজেটের মাত্র ৪ শতাংশ ব্যয় হয়। অথচ গ্রামীণ দরিদ্রদের জন্য থাকা ৫০টি প্রকল্প পায় ২৭ শতাংশ। অধিকাংশ ভাতা ও বৃত্তির ৮০ শতাংশেরও বেশি উপকারভোগী গ্রামে। শহুরে বাস্তবতায় এই বৈষম্য ভয়াবহ। নগর বস্তিগুলোয় মানুষ গাদাগাদি করে থাকে; বিদ্যুৎ, বিশুদ্ধ পানি, স্বাস্থ্যসেবা ও শিক্ষার মতো মৌলিক অধিকার থেকে বঞ্চিত। অতি দরিদ্ররা ফুটপাতেই দিন কাটায়। ক্রমবর্ধমান জীবনযাত্রার খরচ, বেকারত্ব ও অস্বাস্থ্যকর পরিবেশ তাদের দুর্ভোগকে গভীর করছে। বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026