1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ না নেওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ, দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের আহ্বান জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মরণে বছরব্যাপী নানা আয়োজন সাইবার সুরক্ষা আইন সংশোধন খসড়া পর্যালোচনায় ৫ সদস্যের মন্ত্রিসভা কমিটি গঠন সবাই মিলেমিশে থাকাই বাংলাদেশের আবহমান কালের মূল মূল্যবোধ: প্রধানমন্ত্রী দেশে জুন মাসে ৩৩৩ নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার নড়াইলে চোর সন্দেহে নির্যাতনের শিকার বুদ্ধি প্রতিবন্ধী যুবকের মৃত্যু, আসামি ৫ চট্টগ্রামে হু হু করে বাড়ছে ডেঙ্গু সংক্রমণ, এক মাসেই আক্রান্ত চারগুণ ইউরোপের ৬ দেশে রেনাটার থাইরয়েড ওষুধ রপ্তানির অনুমোদন তিস্তা প্রকল্পে চীনের অবস্থান অপরিবর্তিত, দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন উচ্চতায়: ইয়াও ওয়েন

শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫৭ বার দেখা হয়েছে

অনলাইন ডেস্ক

 

এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ মাঠে নামছে বাংলাদেশ। প্রথম ম্যাচে হংকংকে হারিয়ে শুভ সূচনা করা টাইগাররা আজ মাঠে নামছে শ্রীলঙ্কার বিপক্ষে। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে লঙ্কানদের বিপক্ষে এ ম্যাচে টসে হেরেছে লাল-সবুজের দল। টসে জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন লঙ্কান অধিনায়ক চারিথ আসালাঙ্কা।

এবারের আসরে প্রথম ম্যাচে হংকংকে ৭ উইকেটে হারিয়েছে লিটন দাসের দল। পরের পর্বে যেতে আজকের ম্যাচে লঙ্কানদের বিপক্ষে জয় বেশ গুরুত্বপূর্ণ টাইগারদের জন্য।

লঙ্কানদের বিপক্ষে এ ম্যাচে বাংলাদেশ আজ মাঠে নামছে একাদশে এক পরিবর্তন নিয়ে। প্রথম ম্যাচে খেলা তাসকিন আহমেদ আজ খেলছেন না। তার বদলে দলে জায়গা পেয়েছেন শরিফুল ইসলাম।

বাংলাদেশ একাদশ

লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন, তাওহীদ হৃদয়, জাকের আলী, শামীম হোসেন, মেহেদী হাসান, রিশাদ হোসেন, তানজিম হাসান, শরীফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।

শ্রীলঙ্কা একাদশ

পাথুম নিসাঙ্কা, কুশল মেন্ডিস (উইকেটকিপার), কামিল মিশারা, কুশল পেরেরা, চরিথ আসালাঙ্কা (অধিনায়ক), কামিন্দু মেন্ডিস, দাসুন শানাকা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুশমন্থ চামিরা, মাথিশা পাথিরানা এবং নুয়ান তুশারা।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026