1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
প্রতারণার মামলায় জামিন পেলেন চিত্রনায়িকা ববি দীর্ঘ আট বছরের বিরতি ভেঙে মোস্তফা কামাল রাজের নির্দেশনায় ফিরলেন জাহিদ হাসান ওটিটিতে ফিরছেন আরিফিন শুভ, বিপরীতে কেয়া পায়েল শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি থেকে সরে এসে ছয় দফা দাবি নিয়ে সচিবালয়ে প্রবেশ করেছেন আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিনিধিদল জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান ও গণতান্ত্রিক ধারা সমুন্নত রাখতে জাতীয় ঐক্যের ডাক স্বরাষ্ট্রমন্ত্রীর আবাসন ও নগর উন্নয়নে মার্কিন সহায়তা প্রত্যাশা গৃহায়ণ মন্ত্রীর খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলি: বিএফইউজে নেতাদের নিন্দা, জড়িতদের গ্রেপ্তারের দাবি বিশ্বব্যাপী চক্ষু স্বাস্থ্যসেবার নতুন কেন্দ্রবিন্দুতে বাংলাদেশ: আসছে ‘গ্লোবাল সামিট অন আই হেলথ’ প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত এইচএসসি পরীক্ষার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ বন্যা পরিস্থিতি মোকাবিলায় সঠিক তথ্যপ্রবাহ নিশ্চিত করতে জেলা তথ্য কর্মকর্তাদের বিশেষ নির্দেশনা

মানুষের জন্য কাজ না করলে ‘জুলাই গণ-অভ্যুত্থান’ আবার হবে : অর্থ উপদেষ্টা

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮৩ বার দেখা হয়েছে

অনলাইন ডেস্ক

 

মানুষের জন্য কাজ না করলে রাজনীতিবিদদের আবারও ‌‘জুলাই গণ-অভ্যুত্থান’ দেখতে হবে বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

রবিবার (৭ সেপ্টেম্বর) ‘বাংলাদেশের রাজনৈতিক অর্থনীতি’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অর্থ উপদেষ্টা বলেন, ‘অনেকেই সমালোচনা করে বলছেন দেশে কিছুই হচ্ছে না, এটা ঠিক নয়। আমরা সাধ্যমতো কাজ করে যাচ্ছি।

তবে রাজনৈতিক সদিচ্ছা ও সহযোগিতা ছাড়া সংস্কার টেকসই হবে না, বিফলে যাবে।’
ভালো রাজনৈতিক চর্চার বিকল্প নেই জানিয়ে তিনি বলেন, ‘স্বজনপ্রীতি, দুর্নীতি না থাকলে এবং ভালো রাজনৈতিক চর্চা থাকলে দেশটা আরো অনেক দূর এগিয়ে যেত। এনবিআর নিয়ে সংস্কার করতে গিয়ে অনেকে বলেছে আমার মাথা খারাপ। কর্মীরা ঠেকানোর জন্য আন্দোলন করেছেন, অনেকের কাছে ধরনা দিয়েছেন, কিন্তু কোথাও পাত্তা পায়নি।


সরকারকে সহযোগিতার আহ্বান জানিয়ে ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘সরকার কোনো বাহবা চাইছে না। কিন্তু যৌক্তিক কাজে আমাদের অন্তত সহযোগিতা করুন।’ আর দেশের জন্য, মানুষের জন্য কাজ না করলে রাজনীতিবিদদের আবারও ‌‘জুলাই গণ-অভ্যুত্থান’ দেখতে হবে বলে হুঁশিয়ার করেন তিনি।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026