1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
প্রতারণার মামলায় জামিন পেলেন চিত্রনায়িকা ববি দীর্ঘ আট বছরের বিরতি ভেঙে মোস্তফা কামাল রাজের নির্দেশনায় ফিরলেন জাহিদ হাসান ওটিটিতে ফিরছেন আরিফিন শুভ, বিপরীতে কেয়া পায়েল শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি থেকে সরে এসে ছয় দফা দাবি নিয়ে সচিবালয়ে প্রবেশ করেছেন আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিনিধিদল জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান ও গণতান্ত্রিক ধারা সমুন্নত রাখতে জাতীয় ঐক্যের ডাক স্বরাষ্ট্রমন্ত্রীর আবাসন ও নগর উন্নয়নে মার্কিন সহায়তা প্রত্যাশা গৃহায়ণ মন্ত্রীর খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলি: বিএফইউজে নেতাদের নিন্দা, জড়িতদের গ্রেপ্তারের দাবি বিশ্বব্যাপী চক্ষু স্বাস্থ্যসেবার নতুন কেন্দ্রবিন্দুতে বাংলাদেশ: আসছে ‘গ্লোবাল সামিট অন আই হেলথ’ প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত এইচএসসি পরীক্ষার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ বন্যা পরিস্থিতি মোকাবিলায় সঠিক তথ্যপ্রবাহ নিশ্চিত করতে জেলা তথ্য কর্মকর্তাদের বিশেষ নির্দেশনা

আলমারিবন্দি সম্পদের হিসাব ♦ বস্তা বস্তা কাগজ জমা বিভিন্ন দপ্তরে ♦ জনপ্রশাসনের সিদ্ধান্তের দিকে তাকিয়ে সবাই ♦ ভবিষ্যতে অনলাইনে করার কথা বলছেন অনেকে

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ১০৬ বার দেখা হয়েছে

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কাজের স্বচ্ছতা ও জবাবদিহির মধ্যে আনতে গত বছরই সম্পদের হিসাব নেওয়ার উদ্যোগ নেয় অন্তর্বর্তী সরকার। কয়েক দফা সময় বাড়িয়ে চলতি বছরের ১৫ ফেব্রুয়ারি সব সরকারি কর্মচারীর হিসাব দেওয়া বাধ্যতামূলক করে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্দেশনা মেনে সবাই সম্পদের হিসাব জমা দিলেও এখন সেগুলো বিভিন্ন দপ্তর-মন্ত্রণালয়ে ‘আলমারিবন্দি’ হয়ে আছে। এই হিসাব কী করা হবে তার কোনো নির্দেশনা না থাকায় বিভিন্ন মন্ত্রণালয়, দপ্তর-অধিদপ্তর কিছু করতেও পারছে না। সবাই জনপ্রশাসনের সিদ্ধান্তের অপেক্ষায় তাকিয়ে আছে। বিভিন্ন মন্ত্রণালয়-দপ্তরে কথা বলে এসব তথ্য জানা গেছে। প্রশাসন ক্যাডার, উপসচিব থেকে সচিব পর্যন্ত পদ এবং অন্য নিয়ন্ত্রণকারী কর্মকর্তাদের সম্পদের হিসাব জমা নিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের শৃঙ্খলা ও তদন্ত অনুবিভাগ। সেখানে ৬ হাজারের কিছু বেশি হিসাব জমা পড়েছে। অন্য কর্মকর্তা-কর্মচারীরা তাদের নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের কাছে সম্পদের হিসাব সিলগালা খামে জমা দেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের কাছে থাকা সর্বশেষ কর্মকর্তা-কর্মচারীদের পরিসংখ্যান অনুযায়ী, মোট সরকারি কর্মকর্তা-কর্মচারী ১৪ লাখ ৪৩ হাজার ৫১৮ জন। এর মধ্যে প্রথম থেকে নবম গ্রেডের কর্মকর্তা ১ লাখ ৯০ হাজার ৯২৮ জন। দশম থেকে ১২তম গ্রেডের কর্মকর্তা ২ লাখ ৯৩ হাজার ৩৭৭ জন। এ ছাড়া ১৩ থেকে ১৬তম গ্রেডের কর্মচারী ৬ লাখ ২০ হাজার ৯৭২ এবং ১৭ থেকে ২০তম গ্রেডের কর্মচারী ৩ লাখ ৯৩ হাজার ৫৩৮ জন। অন্য কর্মচারী ৫ হাজার ৭০৩ জন। লাখ লাখ কর্মচারীর সম্পদের সিলগালা খাম নিয়ে অনেকটা বেকায়দায় সংশ্লিষ্ট দপ্তরগুলো। ভবিষ্যতের জন্য সংরক্ষণ করবেন নাকি আপৎকালীন সংরক্ষণ করবেন সে বিষয়েও কোনো সুনির্দিষ্ট নির্দেশনা না থাকায় আরও বিড়ম্বনায় পড়েছে অনেক প্রতিষ্ঠান। হার্ডকপিতে সম্পদের হিসাব নেওয়ার ক্ষেত্রে ব্যবস্থাপনাটা বেশ ঝামেলাপূর্ণ, তাই এটি অনলাইন করা যায় কি না- সে বিষয়ে চিন্তাভাবনা করার কথা বলেছেন একাধিক কর্মকর্তা।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026