1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
প্রতারণার মামলায় জামিন পেলেন চিত্রনায়িকা ববি দীর্ঘ আট বছরের বিরতি ভেঙে মোস্তফা কামাল রাজের নির্দেশনায় ফিরলেন জাহিদ হাসান ওটিটিতে ফিরছেন আরিফিন শুভ, বিপরীতে কেয়া পায়েল শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি থেকে সরে এসে ছয় দফা দাবি নিয়ে সচিবালয়ে প্রবেশ করেছেন আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিনিধিদল জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান ও গণতান্ত্রিক ধারা সমুন্নত রাখতে জাতীয় ঐক্যের ডাক স্বরাষ্ট্রমন্ত্রীর আবাসন ও নগর উন্নয়নে মার্কিন সহায়তা প্রত্যাশা গৃহায়ণ মন্ত্রীর খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলি: বিএফইউজে নেতাদের নিন্দা, জড়িতদের গ্রেপ্তারের দাবি বিশ্বব্যাপী চক্ষু স্বাস্থ্যসেবার নতুন কেন্দ্রবিন্দুতে বাংলাদেশ: আসছে ‘গ্লোবাল সামিট অন আই হেলথ’ প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত এইচএসসি পরীক্ষার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ বন্যা পরিস্থিতি মোকাবিলায় সঠিক তথ্যপ্রবাহ নিশ্চিত করতে জেলা তথ্য কর্মকর্তাদের বিশেষ নির্দেশনা

সেপ্টেম্বরে সংলাপ ফেব্রুয়ারিতে ভোট

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
  • ৯৬ বার দেখা হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কর্মপরিকল্পনায় অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন (ইসি); আজ সেটির ঘোষণা দেওয়ার কথা রয়েছে। এ ক্ষেত্রে সেপ্টেম্বরের দ্বিতীয়ার্ধে অংশীজনদের সঙ্গে ইসির সংলাপ শুরু করার পরিকল্পনা রয়েছে। ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোট গ্রহণ করা হবে। ডিসেম্বরের প্রথমার্ধে নির্বাচনের তফসিল ঘোষণা করবে কমিশন।

এদিকে গতকাল আগারগাঁও নির্বাচন ভবনে সিইসি এ এম এম নাসির উদ্দিন এবং চার নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ, তাহমিদা আহমদ, মো. আনোয়ারুল ইসলাম সরকার, আবুল ফজল মো. সানাউল্লাহ ও ইসি সচিব আখতার আহমেদ এ নিয়ে বৈঠক করেছেন। বেলা ১টায় সিইসির কক্ষ থেকে বেরিয়ে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেন, ‘কর্মপরিকল্পনার সবকিছু চূড়ান্ত হয়ে গেছে। অনুমোদন হয়েছে, এখন শুধু টাইপিং চলছে।’

এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কর্মপরিকল্পনা (রোডম্যাপ) আজ ঘোষণার ইঙ্গিত দিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। গতকাল নির্বাচন কমিশন ভবনের মিডিয়া সেন্টারে ব্রিফিংয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। ইসি সচিব বলেন, ‘এ মুহূর্তে আমরা আরও কিছু কাজ করছি। হয়তো বৃহস্পতিবার (আজ) আপনাদের আরও কিছু বাড়তি তথ্য দেওয়ার সুযোগ পাব।’ সেটা জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ কি না-সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, ‘আমি আপনাদের এ প্রশ্নের উত্তরটা আগেই দিয়েছি। আমি বলেছি আপনাদের আরও কিছু তথ্য দেওয়ার সুযোগ পাব।’বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026