1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
প্রতারণার মামলায় জামিন পেলেন চিত্রনায়িকা ববি দীর্ঘ আট বছরের বিরতি ভেঙে মোস্তফা কামাল রাজের নির্দেশনায় ফিরলেন জাহিদ হাসান ওটিটিতে ফিরছেন আরিফিন শুভ, বিপরীতে কেয়া পায়েল শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি থেকে সরে এসে ছয় দফা দাবি নিয়ে সচিবালয়ে প্রবেশ করেছেন আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিনিধিদল জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান ও গণতান্ত্রিক ধারা সমুন্নত রাখতে জাতীয় ঐক্যের ডাক স্বরাষ্ট্রমন্ত্রীর আবাসন ও নগর উন্নয়নে মার্কিন সহায়তা প্রত্যাশা গৃহায়ণ মন্ত্রীর খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলি: বিএফইউজে নেতাদের নিন্দা, জড়িতদের গ্রেপ্তারের দাবি বিশ্বব্যাপী চক্ষু স্বাস্থ্যসেবার নতুন কেন্দ্রবিন্দুতে বাংলাদেশ: আসছে ‘গ্লোবাল সামিট অন আই হেলথ’ প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত এইচএসসি পরীক্ষার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ বন্যা পরিস্থিতি মোকাবিলায় সঠিক তথ্যপ্রবাহ নিশ্চিত করতে জেলা তথ্য কর্মকর্তাদের বিশেষ নির্দেশনা

আঁকাবাঁকা বাসের জটলা ► প্রতিটি মোড়ই যেন বাসস্ট্যান্ড ► যাত্রীরাও দাঁড়িয়ে থাকেন ► তৈরি হচ্ছে যানজট ► নির্বিকার ট্রাফিক পুলিশ

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
  • ৬০ বার দেখা হয়েছে

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সাইনবোর্ড এলাকায় নারায়ণগঞ্জ সড়ক মোড়ে গাড়ির জটলা। এই মোড়ে বাস দাঁড় করিয়ে যাত্রী তুলতে হাঁকডাক দিচ্ছিলেন অনাবিল, ঠিকানা, বোরাক পরিবহনের কর্মীরা। একই সঙ্গে রয়েছে লেগুনা, অটোরিকশা ও ব্যাটারিচালিত রিকশা। প্রতিটি পরিবহন সেখানে গাড়ি দাঁড় করিয়ে যাত্রী তুলছে। এতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড মোড়ে বেধে যায় দীর্ঘ জটলা। সাইনবোর্ড মোড় ঘুরে এ চিত্রই দেখা যায়। স্থানীয়রা বলছেন, এ চিত্র প্রতিদিনেরই। তবে ওই সময় পুলিশকে দেখা না গেলেও মাঝেমধ্যে আসেন তারা।

শুধু সাইনবোর্ডে নয়, একই অবস্থা রামপুরা থেকে ডেমরা সড়ক মোড়েও। মোহাম্মদপুর, মিরপুর, আবদুল্লাহপুর থেকে আসা রমজান, আলিফ, অছিম, আসমানী, রাজধানী পরিবহনগুলো মোড়ে এসে দাঁড়িয়ে থেকে যাত্রী তোলে। যত্রতত্র বাসগুলো রেখে যাত্রী তুলতে হাঁকডাক দেয় কর্মীরা। মোড়েই জটলা শুরু হয়। এর জটলার চাপ রামপুরা-মালিবাগ সড়কে পড়ে। এতেই রামপুরা থেকে মধ্যবাড্ডা পর্যন্ত যানজট বিশৃত হয়। এতেই ভোগান্তিতে পড়েন এ সড়ক ব্যবহারকারী যাত্রীরা। যদিও এই মোড়ে প্রতিনিয়তই পুলিশের উপস্থিতি দেখা যায়। তবে তাদের অ্যাক্টিভ দেখা যায় না। পুলিশ সদস্যরা হয় দাঁড়িয়ে থাকে না হয় ছাউনির নিচে বসে থাকে। আর হয় দোকানে চা খেয়ে গল্পে মাতেন তারা।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026