1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
প্রতারণার মামলায় জামিন পেলেন চিত্রনায়িকা ববি দীর্ঘ আট বছরের বিরতি ভেঙে মোস্তফা কামাল রাজের নির্দেশনায় ফিরলেন জাহিদ হাসান ওটিটিতে ফিরছেন আরিফিন শুভ, বিপরীতে কেয়া পায়েল শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি থেকে সরে এসে ছয় দফা দাবি নিয়ে সচিবালয়ে প্রবেশ করেছেন আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিনিধিদল জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান ও গণতান্ত্রিক ধারা সমুন্নত রাখতে জাতীয় ঐক্যের ডাক স্বরাষ্ট্রমন্ত্রীর আবাসন ও নগর উন্নয়নে মার্কিন সহায়তা প্রত্যাশা গৃহায়ণ মন্ত্রীর খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলি: বিএফইউজে নেতাদের নিন্দা, জড়িতদের গ্রেপ্তারের দাবি বিশ্বব্যাপী চক্ষু স্বাস্থ্যসেবার নতুন কেন্দ্রবিন্দুতে বাংলাদেশ: আসছে ‘গ্লোবাল সামিট অন আই হেলথ’ প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত এইচএসসি পরীক্ষার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ বন্যা পরিস্থিতি মোকাবিলায় সঠিক তথ্যপ্রবাহ নিশ্চিত করতে জেলা তথ্য কর্মকর্তাদের বিশেষ নির্দেশনা

প্রকৌশল শিক্ষার্থীদের ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচির হুঁশিয়ারি।

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
  • ৯১ বার দেখা হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক

বেলা ১টার মধ্যে দাবি মেনে নিয়ে প্রজ্ঞাপন জারি না করলে ‌মার্চ টু সচিবালয় কর্মসূচির ঘোষণা দিয়েছেন প্রকৌশল শিক্ষার্থীরা। দুপুর সাড়ে ১২টায় শাহাবাগ চত্বরে প্রকৌশল অধিকার পরিষদ আয়োজিত লং মার্চ টু ঢাকা কর্মসূচি থেকে এই ঘোষণা দেন সংগঠনের সভাপতি ওয়ালীউল্লাহ।

এর আগে পূর্ব ঘোষিত লং মার্চ টু ঢাকা কর্মসূচি পালনে বেলা ১১টা থেকে শাহবাগ চত্বরে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। সাড়ে ১১টায় মাইকে ব্লকেড ব্লকেড স্লোগান দিয়ে শাহবাগ অবরোধ করেন তারা।

 

এই কর্মসূচিতে ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, এমআইএসটি ও এইউএসটিসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রকৌশল বিভাগের শিক্ষার্থীদের অংশ নিতে দেখা যায়।

ওয়ালী উল্লাহ বলেন, আজকে আমাদের এখানে অবস্থান নেওয়া সরকারের জন্য লজ্জাজনক। আমাদের দুই দাবির মধ্যে ছিল, রোকন ভাইকে হত্যার হুমকিদাতাদের আইনের আওতায় আনতে হবে। অপরাধীদের মামলা না দিয়ে একজনকে প্রমোশন দেওয়া হয়েছে।

এ দেশে আর লজ্জাজনক ঘটনা কি হতে পারে?
প্রকৌশল অধিকার আন্দোলনের সাধারণ সম্পাদক সাকিবুল হাসান লিপু বলেন, আমরা বিগত ছয় মাস ধরে তিন দাবি নিয়ে আন্দোলন করে আসছি। বার বার কর্মসূচি দেওয়ার পর গতকাল রাত ৮ পর্যন্ত শাহবাগে অবস্থান নিয়েছি । এর পরও সরকার থেকে কোনো ধরনের আশ্বাস আমাদের দেওয়া হয়নি। পরে লং মার্চ ঘোষণা দিয়েছি।

তিনি বলেন, আমরা কোটা প্রথার বিলোপ চাই। এক বছর পর আবারও আমাদের কোটা নিয়ে রাস্তায় আসতে হয়েছে। এটা কখনোই কাম্য ছিল না। অবিলম্বে কোটা প্রথার বিলোপ করতে হবে। এই দাবি শুধু প্রকৌশলীদের নয়, দেশের সবার।

দেশের করের টাকায় গড়ে ওঠা দক্ষ প্রকৌশলী মেধাবীরা কেন বিদেশ চলে যাবে। সরকার আমরা দুপুর ১টা পর্যন্ত সময় দিয়েছি। এর মধ্যে সরকার পক্ষ থেকে প্রতিনিধিদল শাহবাগে আসতে হবে এবং দাবি মেনে নিয়ে তা প্রজ্ঞাপন আকারে জারি করতে হবে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026