1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
প্রতারণার মামলায় জামিন পেলেন চিত্রনায়িকা ববি দীর্ঘ আট বছরের বিরতি ভেঙে মোস্তফা কামাল রাজের নির্দেশনায় ফিরলেন জাহিদ হাসান ওটিটিতে ফিরছেন আরিফিন শুভ, বিপরীতে কেয়া পায়েল শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি থেকে সরে এসে ছয় দফা দাবি নিয়ে সচিবালয়ে প্রবেশ করেছেন আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিনিধিদল জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান ও গণতান্ত্রিক ধারা সমুন্নত রাখতে জাতীয় ঐক্যের ডাক স্বরাষ্ট্রমন্ত্রীর আবাসন ও নগর উন্নয়নে মার্কিন সহায়তা প্রত্যাশা গৃহায়ণ মন্ত্রীর খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলি: বিএফইউজে নেতাদের নিন্দা, জড়িতদের গ্রেপ্তারের দাবি বিশ্বব্যাপী চক্ষু স্বাস্থ্যসেবার নতুন কেন্দ্রবিন্দুতে বাংলাদেশ: আসছে ‘গ্লোবাল সামিট অন আই হেলথ’ প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত এইচএসসি পরীক্ষার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ বন্যা পরিস্থিতি মোকাবিলায় সঠিক তথ্যপ্রবাহ নিশ্চিত করতে জেলা তথ্য কর্মকর্তাদের বিশেষ নির্দেশনা

বনানীতে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যানজটে ভোগান্তি

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ৭৬ বার দেখা হয়েছে

 

অনলাইন ডেস্ক

বকেয়া বেতনের দাবিতে রাজধানীর বনানীতে চেয়ারম্যান বাড়ি সড়ক অবরুদ্ধ করে রেখেছেন মাসুদ অ্যাপারেলস গার্মেন্টস নামের প্রতিষ্ঠানের শ্রমিকরা।

মঙ্গলবার (২৬ আগস্ট) সকাল সাড়ে ১০টা নাগাদ মাসুদ অ্যাপারেলস গার্মেন্টস প্রতিষ্ঠানের শ্রমিকরা সড়কে অবস্থান নেন। বনানী থানার ওসি মেহেদী হাসান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, বকেয়া বেতনের দাবিতে মাসুদ অ্যাপারেলস গার্মেন্টস কর্মীরা সকাল সাড়ে ১০টা নাগাদ বনানী চেয়ারম্যান সড়ক অবরোধ করে আউট গোয়িং-এ যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছেন। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।

জানা গেছে, মাসুদ অ্যাপারেলস গার্মেন্টসের কর্মীরা বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধের ফলে মহাখালী থেকে বনানী পর্যন্ত তীব্র যানজট দেখা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে পুলিশ।

এদিকে গুলশান ট্রাফিক বিভাগ থেকে ফেসবুক পোস্টেও এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, বনানীর চেয়ারম্যান বাড়ি ইউটার্ন এরিয়ার মাসুদ গার্মেন্টস কর্মীরা তাদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে চেয়ারম্যান বাড়ি ইউটার্ন পয়েন্টে মহাখালী-উত্তরামুখী রুটে সড়কে অবস্থান করে আউট গোয়িং-এ যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছে।

উত্তরা থেকে আসা যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026