1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
প্রতারণার মামলায় জামিন পেলেন চিত্রনায়িকা ববি দীর্ঘ আট বছরের বিরতি ভেঙে মোস্তফা কামাল রাজের নির্দেশনায় ফিরলেন জাহিদ হাসান ওটিটিতে ফিরছেন আরিফিন শুভ, বিপরীতে কেয়া পায়েল শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি থেকে সরে এসে ছয় দফা দাবি নিয়ে সচিবালয়ে প্রবেশ করেছেন আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিনিধিদল জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান ও গণতান্ত্রিক ধারা সমুন্নত রাখতে জাতীয় ঐক্যের ডাক স্বরাষ্ট্রমন্ত্রীর আবাসন ও নগর উন্নয়নে মার্কিন সহায়তা প্রত্যাশা গৃহায়ণ মন্ত্রীর খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলি: বিএফইউজে নেতাদের নিন্দা, জড়িতদের গ্রেপ্তারের দাবি বিশ্বব্যাপী চক্ষু স্বাস্থ্যসেবার নতুন কেন্দ্রবিন্দুতে বাংলাদেশ: আসছে ‘গ্লোবাল সামিট অন আই হেলথ’ প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত এইচএসসি পরীক্ষার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ বন্যা পরিস্থিতি মোকাবিলায় সঠিক তথ্যপ্রবাহ নিশ্চিত করতে জেলা তথ্য কর্মকর্তাদের বিশেষ নির্দেশনা

ড. আসিফ নজরুল ও খোদা বখস চৌধুরীর পদত্যাগ দাবিতে বিক্ষোভ

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
  • ৮৮ বার দেখা হয়েছে

 

অনলাইন ডেস্ক

 

জুলাই গণ-অভ্যুত্থানে নিহত ও আহতদের পরিবারের সদস্যরা আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (স্বরাষ্ট্র) খোদা বখস চৌধুরীর পদত্যাগের দাবিতে রাজধানীতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন।

 

 

রোববার সকাল ১১টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে ‘শহীদ পরিবার, আহত পরিবার ও ছাত্র জনতা’ ব্যানারে এ কর্মসূচি শুরু হয়। সচিবালয়ের পাশের গুরুত্বপূর্ণ সড়কজুড়ে ছিল পুলিশের কড়া নিরাপত্তা।

 

 

কর্মসূচিতে অংশ নেয়া আন্দোলনকারীরা স্লোগান দেন—‘দফা এক, দাবি এক, আইন উপদেষ্টার পদত্যাগ’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাইরে’। বক্তারা অভিযোগ করে বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে হত্যার বিচার প্রক্রিয়া নিয়ে টালবাহানা চলছে। এখনো হত্যাকারীদের গ্রেপ্তার করা হয়নি, বরং মামলার আসামিদের জামিন দেওয়া হচ্ছে।

 

তারা আরও বলেন, সম্প্রতি শহীদ পরিবারের সদস্যদের ওপর পুলিশ হামলা চালানো হলেও এ ঘটনায় সরকারের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেয়া হয়নি।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026