1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের সম্মাননা: প্রধানমন্ত্রীর হাত থেকে স্মৃতি স্মারক গ্রহণ করলেন প্রতিনিধিরা চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ন্যাটো শীর্ষ সম্মেলনে যৌথ প্রতিরক্ষার অঙ্গীকার ও ইউক্রেনের জন্য নতুন সামরিক তহবিল ঘোষণা ইরানের শীর্ষ কর্মকর্তাদের হত্যার চেষ্টা সংক্রান্ত প্রতিবেদনকে ‘ভুয়া’ বলল ইসরায়েল বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে বাড়ছে ডেঙ্গুর সংক্রমণ ও প্রাণহানি বিবাহবন্ধনে আবদ্ধ হলেন টেইলর সুইফট ও ট্র্যাভিস কেলসি ঘানাকে হারিয়ে শেষ ষোলোতে কলম্বিয়া রুদ্ধশ্বাস জয়ে শেষ ষোলোতে আর্জেন্টিনা, কেপ ভার্দেও প্রশংসা করলেন মেসি জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের স্মরণে আজ বিশেষ স্মরণসভা, প্রধান অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান নাটকীয় জয়ে বিশ্বকাপের শেষ ষোলোতে আর্জেন্টিনা

অনড় অবস্থানে দলগুলো মৌলিক ইস্যুতে বিরোধ, কৌশল পাল্টাচ্ছে ঐক্য কমিশন, চূড়ান্ত রূপরেখা দেওয়াই লক্ষ্য

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
  • ১৪৪ বার দেখা হয়েছে

ক্ষণে ক্ষণে কৌশল পাল্টাচ্ছে রাষ্ট্র সংস্কারে গঠিত জাতীয় ঐকমত্য কমিশন। এরই অংশ হিসেবে এবার আলোচনার টেবিলে লম্বা সময় কাটাতে চায় তারা। চলতি সপ্তাহে আবারও আনুষ্ঠানিকভাবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসতে যাচ্ছে কমিশন। ঐকমত্যের একটি চূড়ান্ত রূপরেখা দেওয়াই তাদের লক্ষ্য। এজন্য সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে অনানুষ্ঠানিক বৈঠককে। এরই মধ্যে বিএনপি ও জামায়াতের সঙ্গে অনানুষ্ঠানিক বৈঠক হয়েছে বলে জানিয়েছেন কমিশনসংশ্লিষ্টরা। শিগগিরই জাতীয় নাগরিক পার্টির সঙ্গেও বসবেন তাঁরা। এদিকে আগামী ১৫ সেপ্টেম্বর শেষ হতে যাচ্ছে কমিশনের মেয়াদ। অন্তর্বর্তী সরকারের নীতিনির্ধারণের সঙ্গে জড়িত প্রতিমন্ত্রী পদমর্যাদার প্রধান উপদেষ্টার এক বিশেষ সহকারী বাংলাদেশ প্রতিদিনকে জানিয়েছেন, জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ আরও বাড়ছে। কারণ জুলাই সনদ নিয়ে তারা ধারাবাহিকভাবে কাজ করছে। এজন্য সময় প্রয়োজন। কৌশলের অংশ হিসেবে জাতীয় ঐকমত্য কমিশন এরই মধ্যে দলগুলোর সঙ্গে আলোচনা ছাড়াই অনেক বিষয় খসড়া জুলাই সনদে অন্তর্ভুক্ত করেছে। এ নিয়ে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে মিশ্র প্রতিক্রিয়াও দেখানো হয়েছে। অন্যদিকে খসড়া সনদের ওপর রাজনৈতিক দলগুলোর লিখিত মতামত নেওয়া আপাতত শেষ করেছে কমিশন। তাদের কৌশল ছিল বেশ কয়েকটি ইস্যুতে দলগুলোর নমনীয়তা। কিন্তু রাজনৈতিক দলগুলো মৌলিক ইস্যুতে তাদের অনড় অবস্থানের কথাই পুনর্ব্যক্ত করেছে। পাশাপাশি সনদ বাস্তবায়নের পথ নিয়ে চাপ দিয়েছে কমিশনকে। সংশ্লিষ্টরা জানান, সাংবিধানিক ও রাজনৈতিক সংস্কারের জুলাই সনদের মৌলিক কয়েকটি বিষয়ে দলগুলোর মতপার্থক্যের মীমাংসা এখনো হয়নি। জুলাই সনদ নির্বাচিত সংসদ বাস্তবায়ন করবে নাকি নির্বাচনের আগেই আইনি ভিত্তি দিয়ে এর বাস্তবায়ন করা হবে-এই প্রশ্নেই বিরোধ প্রভাবশালী দলগুলোর মধ্যে। বিএনপি চায় এখন কোনো আইনি ভিত্তি না দিয়ে নির্বাচিত সংসদের জন্য রেখে দেওয়া। গণ অভ্যুত্থানের বছরপূর্তিতে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে যে জুলাই ঘোষণাপত্র দেওয়া হয়েছে, তাতেও বলা হয়েছে, নির্বাচিত সংসদ সংস্কারের সনদ বাস্তবায়ন করবে।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026