1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
যুক্তরাষ্ট্রে নিহত দুই বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ দ্রুত দেশে আনার পদক্ষেপ ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরতা কমিয়ে ভূ-উপরিস্থ পানির ব্যবহারে গুরুত্বারোপ স্থানীয় সরকার মন্ত্রীর দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ৯ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২৭৬ কোরবানির পশুর হাটে জালনোট রোধে বাংলাদেশ ব্যাংকের বিশেষ সতর্কতা জারি জলবায়ু অভিবাসনকে উন্নয়ন প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করার আহ্বান তথ্যমন্ত্রীর জলবায়ু অভিবাসনকে উন্নয়ন প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করার আহ্বান তথ্যমন্ত্রীর অসহায় ও দরিদ্রদের জন্য সুলভ বিচার নিশ্চিত করার অঙ্গীকার প্রধানমন্ত্রীর তদন্ত সক্ষমতা বাড়াতে পিবিআইয়ের অতিরিক্ত জনবল ও নিজস্ব কার্যালয়ের প্রস্তাব আঞ্চলিক বাণিজ্য ও জ্বালানি খাতে সহযোগিতা বৃদ্ধিতে বাংলাদেশ ও ভুটানের গুরুত্বারোপ জাতিসংঘে তথ্যের অখণ্ডতা ও ডিজিটাল বৈষম্য হ্রাসে বাংলাদেশের জোরালো আহ্বান

জুলাই সনদে ২৩ দলের মতামত প্রদান

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫
  • ৯০ বার দেখা হয়েছে

 

 

নিজস্ব প্রতিবেদক

জুলাই সনদের পূর্ণাঙ্গ খসড়ায় এখন পর্যন্ত ২৩টি রাজনৈতিক দল মতামত দিয়েছে।

শুক্রবার জাতীয় ঐকমত্য কমিশন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

কমিশন জানায়, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শেষে গত ১৬ আগস্ট জুলাই সনদের চূড়ান্ত খসড়া ৩০টি দল ও জোটকে সরবরাহ করা হয়। মতামত দেওয়ার শেষ সময় নির্ধারণ করা হয়েছিল ২০ আগস্ট। তবে কয়েকটি দলের অনুরোধে আরও দুই দিন সময় বাড়ানো হয়। এর ধারাবাহিকতায় শুক্রবার পর্যন্ত মোট ২৩টি দলের মতামত কমিশনে জমা পড়ে।

এর আগে প্রথম ও দ্বিতীয় দফায় মোট ৬৮ দিনের বৈঠকে ৮৪ দফা সংস্কার প্রস্তাবের ভিত্তিতে জুলাই সনদের চূড়ান্ত খসড়া প্রণয়ন করা হয়।

এদিকে, জুলাই সনদ বিষয়ে বিএনপির অবস্থান ভিন্ন। দলটি সংবিধানের ওপরে সনদের প্রাধান্য দিতে রাজি নয়। পাশাপাশি সনদ সম্পর্কে আদালতে প্রশ্ন তোলা যাবে না—এ অঙ্গীকারেও তারা একমত নয়। বিএনপির দাবি, যেসব সাংবিধানিক সংস্কারে ঐকমত্য হয়েছে, সেগুলো আগামী নির্বাচিত সংসদে বাস্তবায়ন করতে হবে।

অন্যদিকে বিএনপির বিপরীত অবস্থান নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি সংবিধানের ওপর সনদের প্রাধান্য দেওয়ার পক্ষে মত দিয়েছে। পাশাপাশি সনদ সম্পর্কে আদালতে প্রশ্ন তোলা যাবে না—এ অঙ্গীকারেও সমর্থন জানিয়েছে। তবে কোন কোন সংস্কার প্রস্তাব নির্বাচনের আগে বাস্তবায়নযোগ্য, তার একটি তালিকা ঐকমত্য কমিশনের কাছে চেয়েছে দলটি।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026