1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
প্রতারণার মামলায় জামিন পেলেন চিত্রনায়িকা ববি দীর্ঘ আট বছরের বিরতি ভেঙে মোস্তফা কামাল রাজের নির্দেশনায় ফিরলেন জাহিদ হাসান ওটিটিতে ফিরছেন আরিফিন শুভ, বিপরীতে কেয়া পায়েল শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি থেকে সরে এসে ছয় দফা দাবি নিয়ে সচিবালয়ে প্রবেশ করেছেন আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিনিধিদল জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান ও গণতান্ত্রিক ধারা সমুন্নত রাখতে জাতীয় ঐক্যের ডাক স্বরাষ্ট্রমন্ত্রীর আবাসন ও নগর উন্নয়নে মার্কিন সহায়তা প্রত্যাশা গৃহায়ণ মন্ত্রীর খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলি: বিএফইউজে নেতাদের নিন্দা, জড়িতদের গ্রেপ্তারের দাবি বিশ্বব্যাপী চক্ষু স্বাস্থ্যসেবার নতুন কেন্দ্রবিন্দুতে বাংলাদেশ: আসছে ‘গ্লোবাল সামিট অন আই হেলথ’ প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত এইচএসসি পরীক্ষার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ বন্যা পরিস্থিতি মোকাবিলায় সঠিক তথ্যপ্রবাহ নিশ্চিত করতে জেলা তথ্য কর্মকর্তাদের বিশেষ নির্দেশনা

জাতীয় নির্বাচনে ৩০০ আসনের ফল বাতিল করতে পারবে ইসি

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ৮২ বার দেখা হয়েছে

বিশেষ প্রতিবেদক

 

নির্বাচন কমিশন (ইসি) চাইলে ৩০০ আসনের ফলাফল বাতিল করতে পারবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ।

সোমবার নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে এ তথ্য জানান ইসি সানাউল্লাহ।

তিনি আরও জানান, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইভিএম থাকবে না। তবে ‘না’ ভোটের বিধান পুনরায় সংযোজিত হয়েছে।

এই বৈঠকে ‘গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও)’ সংস্কারের একগুচ্ছ সুপারিশ চূড়ান্ত করা হয়েছে। এতে আইন প্রয়োগকারী সংস্থাসহ স্বশাসিত বাহিনীকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

ইসি সানাউল্লাহ বলেন, নির্বাচন কমিশন চাইলে ৩০০ আসনের যেকোনো আসনের ফলাফল বাতিল করতে পারবে। ‘না’ ভোটের বিধান আনা হয়েছে, যার ফলে যেখানে একজন প্রার্থী থাকবেন, সেখানে বিনাভোটে কেউ নির্বাচিত হতে পারবেন না।

তিনি আরও জানান, ভোটের ফলাফলে সমান ভোট হলে লটারির মাধ্যমে বিজয়ী নির্ধারণের পরিবর্তে পুনরায় ভোট গ্রহণ করা হবে। জোটগতভাবে নির্বাচন হলে দলগুলো নিজ নিজ দলের প্রতীকে নির্বাচনে অংশগ্রহণ করবে।

এছাড়া, হলফনামায় মিথ্যা তথ্য দিলে নির্বাচনের পরও তদন্ত করে এমপি পদ বাতিল করার ক্ষমতা কমিশনের থাকবে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026