1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
প্রতারণার মামলায় জামিন পেলেন চিত্রনায়িকা ববি দীর্ঘ আট বছরের বিরতি ভেঙে মোস্তফা কামাল রাজের নির্দেশনায় ফিরলেন জাহিদ হাসান ওটিটিতে ফিরছেন আরিফিন শুভ, বিপরীতে কেয়া পায়েল শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি থেকে সরে এসে ছয় দফা দাবি নিয়ে সচিবালয়ে প্রবেশ করেছেন আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিনিধিদল জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান ও গণতান্ত্রিক ধারা সমুন্নত রাখতে জাতীয় ঐক্যের ডাক স্বরাষ্ট্রমন্ত্রীর আবাসন ও নগর উন্নয়নে মার্কিন সহায়তা প্রত্যাশা গৃহায়ণ মন্ত্রীর খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলি: বিএফইউজে নেতাদের নিন্দা, জড়িতদের গ্রেপ্তারের দাবি বিশ্বব্যাপী চক্ষু স্বাস্থ্যসেবার নতুন কেন্দ্রবিন্দুতে বাংলাদেশ: আসছে ‘গ্লোবাল সামিট অন আই হেলথ’ প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত এইচএসসি পরীক্ষার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ বন্যা পরিস্থিতি মোকাবিলায় সঠিক তথ্যপ্রবাহ নিশ্চিত করতে জেলা তথ্য কর্মকর্তাদের বিশেষ নির্দেশনা

বাজল ভোটযুদ্ধের দামামা স্বস্তির বাতাস, এলাকায় ব্যস্ত সম্ভাব্য প্রার্থীরা

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫
  • ৯২ বার দেখা হয়েছে

আগামী বছরের ফেব্রুয়ারিতে প্রধান উপদেষ্টার জাতীয় নির্বাচনের ঘোষণায় দেশের রাজনৈতিক অঙ্গনে স্বস্তি ফিরে এসেছে। ইতিবাচক সাড়া পড়ে গেছে দেশের রাজনৈতিক দলগুলোতে। সম্ভাব্য প্রার্থীরা তাঁদের নিজ নিজ নির্বাচনি এলাকায় দৌড়ঝাঁপ শুরু করেছেন। শুরু করছেন আনুষ্ঠানিক প্রচারণা ও তৎপরতা। অনেকে নিজ নিজ এলাকার মসজিদ-মন্দিরে দোয়া ও প্রার্থনার মাধ্যমে তাঁদের নির্বাচনি প্রচারণা শুরু করতে যাচ্ছেন। আজ ও আগামীকাল সরকারি ছুটি। সম্ভাব্য অনেক প্রার্থী এই দুই দিন এলাকায় কাটানোর প্রস্তুতি নিয়েছেন বলে জানা গেছে। ৫ আগস্ট প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের জুলাই ঘোষণাপত্র ও জাতীয় নির্বাচনের ঘোষণাকে ইতোমধ্যে স্বাগত জানিয়েছে দেশের প্রধান রাজনৈতিক দল বিএনপি। এর মধ্যেই দলটি নির্বাচনি ট্রেনে ওঠার আনুষ্ঠানিক বার্তাও দিয়েছে। তবে জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও ইসলামী আন্দোলন জুলাই ঘোষণাপত্র ও নির্বাচনের সময়সীমা ঘোষণাসংক্রান্ত কিছু বিষয়ে মনঃক্ষুণ্ন হলেও দল তিনটির কোনোটিই জাতীয় নির্বাচনের ঘোষিত সময় নিয়ে আপত্তি করেনি। উপরন্তু তারা নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড ও উপযুক্ত পরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছে। বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে আলাপ করে এসব তথ্য জানা গেছে। এদিকে নির্বাচন কমিশন জানিয়েছে, আগামী ডিসেম্বরে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026