1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
প্রতারণার মামলায় জামিন পেলেন চিত্রনায়িকা ববি দীর্ঘ আট বছরের বিরতি ভেঙে মোস্তফা কামাল রাজের নির্দেশনায় ফিরলেন জাহিদ হাসান ওটিটিতে ফিরছেন আরিফিন শুভ, বিপরীতে কেয়া পায়েল শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি থেকে সরে এসে ছয় দফা দাবি নিয়ে সচিবালয়ে প্রবেশ করেছেন আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিনিধিদল জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান ও গণতান্ত্রিক ধারা সমুন্নত রাখতে জাতীয় ঐক্যের ডাক স্বরাষ্ট্রমন্ত্রীর আবাসন ও নগর উন্নয়নে মার্কিন সহায়তা প্রত্যাশা গৃহায়ণ মন্ত্রীর খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলি: বিএফইউজে নেতাদের নিন্দা, জড়িতদের গ্রেপ্তারের দাবি বিশ্বব্যাপী চক্ষু স্বাস্থ্যসেবার নতুন কেন্দ্রবিন্দুতে বাংলাদেশ: আসছে ‘গ্লোবাল সামিট অন আই হেলথ’ প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত এইচএসসি পরীক্ষার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ বন্যা পরিস্থিতি মোকাবিলায় সঠিক তথ্যপ্রবাহ নিশ্চিত করতে জেলা তথ্য কর্মকর্তাদের বিশেষ নির্দেশনা

কাল ভোটের রোডম্যাপ

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৪ আগস্ট, ২০২৫
  • ৯৭ বার দেখা হয়েছে

কালই জুলাই ঘোষণাপত্র ও নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মানিক মিয়া এভিনিউয়ে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা থেকে তিনি এ ঘোষণা দেবেন। এ সময় এক মঞ্চে থাকবেন সব রাজনৈতিক দলের নেতারা। জানা গেছে, লন্ডন বৈঠক অনুযায়ী ফেব্রুয়ারিতেই হবে নির্বাচন। অক্টোবরের যে কোনো দিন নির্বাচনি তফসিল ঘোষণা হবে। তবে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করবে নির্বাচন কমিশন। এ ছাড়া রাতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা।

সূত্র জানায়, ৫ আগস্ট বিকাল ৫টায় মানিক মিয়া এভিনিউর দক্ষিণ প্লাজায় দেশবাসীর উদ্দেশে বক্তব্য রাখবেন প্রধান উপদেষ্টা। এ অনুষ্ঠানকে কেন্দ্র করে বৃহস্পতিবার রাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক হয়। ৫ আগস্ট মানিক মিয়া এভিনিউয়ে প্রায় ৫০ লাখ মানুষের সমাগমকে ঘিরে নিরাপত্তা নিশ্চিত এবং আগামী নির্বাচনের  কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়। বৈঠকে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম, পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধানসহ শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জুলাই সনদ ঘোষণাকে কেন্দ্র করে চট্টগ্রাম, সিলেট, রাজশাহী ও রংপুরসহ চারটি বিভাগ থেকে বিশেষ ট্রেন সরকারি ব্যবস্থাপনায় ঢাকায় আসবে। বিনা টিকিটে যে কেউ ইচ্ছাপোশন করলে এই ট্রেনে চেপে জুলাই সনদ অনুষ্ঠানে যোগ দিতে পারবেন এবং নিজ গন্তব্যে ফিরে যেতে পারবেন। একই সঙ্গে নারায়ণগঞ্জ, ফরিদপুর এবং জয়দেবপুরে চলাচল করা কমিউটার ট্রেনগুলোকেও ফ্রি করা হয়েছে। ট্রেনের এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে রেলওয়ে পুলিশ ও আর্মড পুলিশ ব্যাটালিয়নকে (এপিবিএন) বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার নিরাপত্তার জন্য ৭০০-এর বেশি এপিবিএন মোতায়েন করা হয়েছে। জানা যায়, জুলাই ঘোষণাপত্রের কিছু বিষয় নিয়ে জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) একমত হচ্ছিল না। পরে প্রধান উপদেষ্টার মধ্যস্থতায় তাঁরা একমত হয়েছে। পরে রাজনৈতিক দলগুলোর স্বাক্ষরে জুলাই সনদ হবে।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026