1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
প্রতারণার মামলায় জামিন পেলেন চিত্রনায়িকা ববি দীর্ঘ আট বছরের বিরতি ভেঙে মোস্তফা কামাল রাজের নির্দেশনায় ফিরলেন জাহিদ হাসান ওটিটিতে ফিরছেন আরিফিন শুভ, বিপরীতে কেয়া পায়েল শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি থেকে সরে এসে ছয় দফা দাবি নিয়ে সচিবালয়ে প্রবেশ করেছেন আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিনিধিদল জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান ও গণতান্ত্রিক ধারা সমুন্নত রাখতে জাতীয় ঐক্যের ডাক স্বরাষ্ট্রমন্ত্রীর আবাসন ও নগর উন্নয়নে মার্কিন সহায়তা প্রত্যাশা গৃহায়ণ মন্ত্রীর খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলি: বিএফইউজে নেতাদের নিন্দা, জড়িতদের গ্রেপ্তারের দাবি বিশ্বব্যাপী চক্ষু স্বাস্থ্যসেবার নতুন কেন্দ্রবিন্দুতে বাংলাদেশ: আসছে ‘গ্লোবাল সামিট অন আই হেলথ’ প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত এইচএসসি পরীক্ষার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ বন্যা পরিস্থিতি মোকাবিলায় সঠিক তথ্যপ্রবাহ নিশ্চিত করতে জেলা তথ্য কর্মকর্তাদের বিশেষ নির্দেশনা

ত্রয়োদশ সংসদ নির্বাচন সীমানা চূড়ান্তে অপেক্ষা এক মাস যেভাবে পাল্টাল সেই ৩৯ আসনের সীমানা

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৪ আগস্ট, ২০২৫
  • ৯৪ বার দেখা হয়েছে

ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে ৩০০টি নির্বাচনি এলাকার সীমানা পুনর্নির্ধারণ করে খসড়া প্রকাশ করেছে নির্বাচন কমিশন। সর্বশেষ দ্বাদশ সংসদের ২৬১টি আসনের সীমানা বহাল রেখে বাকি ৩৯টি আসনে পরিবর্তন এসেছে।

এবার গাজীপুর জেলায় ১টি আসন বাড়িয়ে বাগেরহাট জেলায় ১টি আসন কমানোর প্রস্তাবও রয়েছে। এদিকে ৩৯টি আসনে পরিবর্তনের প্রস্তাব করলেও শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত হয়, আর ৩০০টি আসনের চূড়ান্ত সীমানা পেতে অপেক্ষা করতে হবে আরও এক মাস।

ইসির কর্মকর্তারা বলছেন, ১০ আগস্ট পর্যন্ত ৩০০টি আসনের সীমানা নিয়ে দাবি ও আপত্তি জানানোর জন্য দরখাস্ত আহ্বান করেছে নির্বাচন কমিশন। দাবি আপত্তি গ্রহণের পর শুনানি করে ৩০০ নির্বাচনি এলাকার সীমানা চূড়ান্ত করে গেজেট প্রকাশ করবে এ এম এম নাসির উদ্দিন কমিশন। এ ক্ষেত্রে চূড়ান্ত সীমানা প্রকাশ করতে এক মাস সময় লাগবে।

অন্যদিকে ৩০০ আসনের খসড়া প্রকাশের পরদিন বৃহস্পতিবার থেকেই আগারগাঁও নির্বাচন ভবনে ইসির সিদ্ধান্তের বিরুদ্ধে আবেদনও শুরু করেছেন সংক্ষুব্ধরা। বিলুপ্ত বাগেরহাট-৪ আসন বহাল রাখার দাবি জানিয়ে সিইসির সঙ্গে সাক্ষাৎও করেছেন বিএনপি নেতারা।

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলাকে দুই সংসদীয় আসনে বিভক্ত না করে আগের মতো ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে রাখার দাবি জানিয়ে আবেদন করেছে ইসির কাছে। বৃহস্পতিবার বিজয়নগর সাধারণ জনগণের পক্ষে-গোলাম মোস্তফা সুমন, মোজাহিদুজ্জামান চৌধুরী, ওয়াহিদুজ্জামান চৌধুরী, এ কে এম গোলাম মুহীত ওসমানী, মো. বায়েজিদ মিয়া, প্রকৌশলী মোহাম্মদ আমিনুল হক চৌধুরী, মোহাম্মদ আতাউল্লাহ, মো. জহিরুল ইসলাম স্বাক্ষরিত আবেদন জমা দেওয়া হয়।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026