1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
প্রতারণার মামলায় জামিন পেলেন চিত্রনায়িকা ববি দীর্ঘ আট বছরের বিরতি ভেঙে মোস্তফা কামাল রাজের নির্দেশনায় ফিরলেন জাহিদ হাসান ওটিটিতে ফিরছেন আরিফিন শুভ, বিপরীতে কেয়া পায়েল শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি থেকে সরে এসে ছয় দফা দাবি নিয়ে সচিবালয়ে প্রবেশ করেছেন আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিনিধিদল জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান ও গণতান্ত্রিক ধারা সমুন্নত রাখতে জাতীয় ঐক্যের ডাক স্বরাষ্ট্রমন্ত্রীর আবাসন ও নগর উন্নয়নে মার্কিন সহায়তা প্রত্যাশা গৃহায়ণ মন্ত্রীর খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলি: বিএফইউজে নেতাদের নিন্দা, জড়িতদের গ্রেপ্তারের দাবি বিশ্বব্যাপী চক্ষু স্বাস্থ্যসেবার নতুন কেন্দ্রবিন্দুতে বাংলাদেশ: আসছে ‘গ্লোবাল সামিট অন আই হেলথ’ প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত এইচএসসি পরীক্ষার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ বন্যা পরিস্থিতি মোকাবিলায় সঠিক তথ্যপ্রবাহ নিশ্চিত করতে জেলা তথ্য কর্মকর্তাদের বিশেষ নির্দেশনা

অনেক প্রত্যাশা এখনও অপূর্ণ

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২ আগস্ট, ২০২৫
  • ১০৫ বার দেখা হয়েছে

জুলাই গণ অভ্যুত্থানের এক বছর পার হলেও দেশের ভেঙে পড়া অর্থনীতির টেকসই পুনরুদ্ধারসহ নানা প্রত্যাশা এখনো অপূর্ণ রয়ে গেছে বলে মন্তব্য করেছেন ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা।

২০২৪ সালের ৫ আগস্ট গণ অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনার নেতৃত্বাধীন স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হয়। ওই সরকারের আমলে রাজনীতিবিদ ও সরকারঘনিষ্ঠরা ব্যাপক অর্থ পাচার, আর্থিক খাতে কেলেঙ্কারি, অর্থ আত্মসাৎ ও নানা ধরনের দুর্নীতির মাধ্যমে দেশের অর্থনীতিকে বিপর্যস্ত করে তুলেছিলেন বলে তারা অভিযোগ করেন।

তবে ব্যবসায়ী ও অর্থনীতিবিদদের মতে, ২০২৪ সালের ৮ আগস্ট দায়িত্ব নেওয়া অন্তর্বর্তী সরকারের এক বছরে ব্যাংক খাতে স্থিতিশীলতা, বৈদেশিক মুদ্রার রিজার্ভে কিছুটা উন্নতি এবং রপ্তানি আয়ে প্রবৃদ্ধির মতো কিছু ইতিবাচক অর্জন হয়েছে।

কিন্তু গ্যাস ও বিদ্যুতের সরবরাহ ব্যাঘাত, ব্যবসা পরিচালনার ব্যয় বৃদ্ধি, রাজনৈতিক অস্থিতিশীলতা ও সামষ্টিক অর্থনীতির দুর্বলতা এসব বড় চ্যালেঞ্জ এক বছর ধরে ব্যবসা ও বাণিজ্যের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে।

এ বিষয়ে বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের সভাপতি আনোয়ার-উল-আলম চৌধুরী পারভেজ বলেন, ‘আমরা অন্তর্বর্তী সরকারের কাছে বড় প্রত্যাশা নিয়ে ছিলাম। কিছু ক্ষেত্রে অগ্রগতি হয়েছে ঠিকই, তবে উচ্চ মূল্যস্ফীতি, স্থানীয় মুদ্রার অবমূল্যায়ন, ব্যাংক সুদের উচ্চহার, রাজনৈতিক অনিশ্চয়তা, রাজস্ব বোর্ডে অস্থিরতা এবং বন্দরসংক্রান্ত সমস্যাগুলো রয়ে গেছে।’বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026