1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
প্রতারণার মামলায় জামিন পেলেন চিত্রনায়িকা ববি দীর্ঘ আট বছরের বিরতি ভেঙে মোস্তফা কামাল রাজের নির্দেশনায় ফিরলেন জাহিদ হাসান ওটিটিতে ফিরছেন আরিফিন শুভ, বিপরীতে কেয়া পায়েল শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি থেকে সরে এসে ছয় দফা দাবি নিয়ে সচিবালয়ে প্রবেশ করেছেন আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিনিধিদল জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান ও গণতান্ত্রিক ধারা সমুন্নত রাখতে জাতীয় ঐক্যের ডাক স্বরাষ্ট্রমন্ত্রীর আবাসন ও নগর উন্নয়নে মার্কিন সহায়তা প্রত্যাশা গৃহায়ণ মন্ত্রীর খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলি: বিএফইউজে নেতাদের নিন্দা, জড়িতদের গ্রেপ্তারের দাবি বিশ্বব্যাপী চক্ষু স্বাস্থ্যসেবার নতুন কেন্দ্রবিন্দুতে বাংলাদেশ: আসছে ‘গ্লোবাল সামিট অন আই হেলথ’ প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত এইচএসসি পরীক্ষার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ বন্যা পরিস্থিতি মোকাবিলায় সঠিক তথ্যপ্রবাহ নিশ্চিত করতে জেলা তথ্য কর্মকর্তাদের বিশেষ নির্দেশনা

পাল্টা শুল্ক কমাতে তিন দিনের বৈঠক শুরু আজ।

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ৯৮ বার দেখা হয়েছে

 

বিশেষ সংবাদদাতা

 

যুক্তরাষ্ট্রের আরোপ করা পাল্টা শুল্কহার কমাতে তৃতীয় দফার আলোচনা শুরু করতে সোমবার রাতে ওয়াশিংটনের উদ্দেশে ঢাকা ছেড়েছে বাংলাদেশ প্রতিনিধিদল। এ দলের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির (ইউএসটিআর) আলোচনা চলবে আজ ২৯ জুলাই থেকে ৩১ জুলাই পর্যন্ত।

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের নেতৃত্বাধীন দলটিতে রয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, বাণিজ্য সচিব মাহবুবুর রহমান এবং বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নাজনীন কাউসার চৌধুরী। সরকারি প্রতিনিধিদলের পাশাপাশি ব্যবসায়ীদের একটি দলও যাচ্ছে যুক্তরাষ্ট্রে। এ দল যুক্তরাষ্ট্রের বিভিন্ন বেসরকারি কোম্পানির সঙ্গে আলাদা বৈঠক করবে, সমঝোতা স্মারকও (এমওইউ) সই করতে পারে।

এর আগে শুল্ক কমাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে দুই দফা আনুষ্ঠানিক আলোচনা সফল হয়নি বাংলাদেশের। পরে বাংলাদেশের অনুরোধে তৃতীয় আলোচনায় সম্মতি দেয় যুক্তরাষ্ট্র।

বাণিজ্য সচিব মাহবুবুর রহমান গতকাল সংবাদমাধ্যমকে বলেন, বাংলাদেশি পণ্যে যুক্তরাষ্ট্রের আরোপ করা পাল্টা শুল্কের হার কমবে বলে তিনি আশা করছেন। বাণিজ্যক্ষেত্রে যুক্তরাষ্ট্রকে যেসব সুবিধা দিতে যাচ্ছে বাংলাদেশ, সেগুলোকে শুল্কের হার কমার ভিত্তি হিসেবে তিনি দেখছেন।

যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বাংলাদেশি পণ্যে ৩৫ শতাংশ পাল্টা শুল্কের হার আরোপের ঘোষণা রয়েছে, যা আগামী ১ আগস্ট কার্যকর হওয়ার কথা। দেশটিতে বাংলাদেশের রপ্তানিকারকরা বর্তমানে গড়ে ১৫ শতাংশ শুল্ক দিয়ে পণ্য রপ্তানি করেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026