1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
প্রতারণার মামলায় জামিন পেলেন চিত্রনায়িকা ববি দীর্ঘ আট বছরের বিরতি ভেঙে মোস্তফা কামাল রাজের নির্দেশনায় ফিরলেন জাহিদ হাসান ওটিটিতে ফিরছেন আরিফিন শুভ, বিপরীতে কেয়া পায়েল শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি থেকে সরে এসে ছয় দফা দাবি নিয়ে সচিবালয়ে প্রবেশ করেছেন আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিনিধিদল জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান ও গণতান্ত্রিক ধারা সমুন্নত রাখতে জাতীয় ঐক্যের ডাক স্বরাষ্ট্রমন্ত্রীর আবাসন ও নগর উন্নয়নে মার্কিন সহায়তা প্রত্যাশা গৃহায়ণ মন্ত্রীর খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলি: বিএফইউজে নেতাদের নিন্দা, জড়িতদের গ্রেপ্তারের দাবি বিশ্বব্যাপী চক্ষু স্বাস্থ্যসেবার নতুন কেন্দ্রবিন্দুতে বাংলাদেশ: আসছে ‘গ্লোবাল সামিট অন আই হেলথ’ প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত এইচএসসি পরীক্ষার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ বন্যা পরিস্থিতি মোকাবিলায় সঠিক তথ্যপ্রবাহ নিশ্চিত করতে জেলা তথ্য কর্মকর্তাদের বিশেষ নির্দেশনা

অরক্ষিত সচিবালয়! নিরাপত্তা নিয়ে শঙ্কা

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ৮০ বার দেখা হয়েছে

দেশের অন্যতম গুরুত্বপূর্ণ স্থাপনা ‘কি পয়েন্ট ইনস্টলেশন (কেপিআই)’-ভুক্ত প্রতিষ্ঠান বাংলাদেশ সচিবালয়। অন্যান্য প্রতিষ্ঠানের চেয়ে কেপিআইভুক্ত প্রতিষ্ঠানের নিরাপত্তা বেশি থাকে। এরপরও প্রশাসনের প্রাণকেন্দ্র যেন অনেকটাই অরক্ষিত। যখন-তখন আন্দোলনের ছুতায় যে কেউ সচিবালয়ের আশপাশে জমায়েত হচ্ছে, হুটহাট নিরাপত্তাবলয় ভেঙে ঢুকে যাচ্ছে সচিবালয়ের ভিতরে। এ কারণে সচিবালয়ের নিরাপত্তাব্যবস্থা নিয়ে উঠেছে প্রশ্ন। আর কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে বেড়েছে নানা শঙ্কা। সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা বলছেন, দেশের কিছু গুরুত্বপূর্ণ জায়গা একটি সচিবালয়। এর নিরাপত্তাব্যবস্থা আরও কয়েক স্তর বাড়ানো দরকার।

গত বছর শেখ হাসিনার সরকার পতনের দিন থেকেই জনরোষ ছড়িয়ে পড়ে বিভিন্ন কেপিআই প্রতিষ্ঠানেও। তারই অংশ হিসেবে সংসদ ভবন, প্রধানমন্ত্রীর কার্যালয়, গণভবনসহ দেশের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনায় জনরোষের ক্ষতচিহ্ন দেখা যায়। তবে সে সময় নিরাপত্তাব্যবস্থা ভঙ্গুর থাকলেও সুরক্ষিত ছিল প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়। তবে এরপর গত এক বছরের মধ্যে সচিবালয়ের ভিতর ও বাইরে নানা জমায়েতসহ আন্দোলনকারীদের অবাধ প্রবেশ দেখা গেছে। সর্বশেষ চলতি মাসের ২২ তারিখ শিক্ষা উপদেষ্টার পদত্যাগসহ কয়েকটি দাবিতে সচিবালয় গেট ভেঙে ঢুকে যায় শত শত শিক্ষার্থী। গাড়ি ভাঙচুর চালায় আন্দোলনকারী শিক্ষার্থীরা। একপর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনায় অন্তত ৮০ জনের বেশি শিক্ষার্থী আহত হয়। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে করা মামলায় অজ্ঞাতপরিচয় ১ হাজার ২০০ জনকে আসামি করা হয়েছে। জনপ্রশাসন বিশেষজ্ঞ এ কে এম আবদুল আউয়াল মজুমদার বলেন, এভাবে সচিবালয়ে প্রবেশ অনভিপ্রেত। এসব ঘটনায় সচিবালয়ে নিরাপত্তা অবশ্যই আরও বাড়ানো দরকার। কারণ ভিতরে কর্মপরিবেশ নষ্ট হয়ে যাবে। তবে সরকারকে আরও সতর্ক হতে হবে। দাবিদাওয়া থাকবেই, তবে সচিবালয়ে অবাধ প্রবেশ গ্রহণযোগ্য নয়।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026