1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সংসদে মুক্তিযোদ্ধাদের নামের আগে ‘বীর’ শব্দ ব্যবহারের প্রস্তাব শামা ওবায়েদের জাতীয় সংসদে কোরআনের আইন প্রতিষ্ঠার দাবি জামায়াত নেতার ব্যবসায় পরিবেশ সহজীকরণে জোর দেওয়া হবে, তবে সব ক্ষেত্রে কর সুবিধা সম্ভব নয়: অর্থমন্ত্রী গণঅভ্যুত্থানে কুষ্টিয়ায় হত্যাযজ্ঞ: হাসানুল হক ইনুর পক্ষে পঞ্চম দিনের যুক্তিতর্ক সম্পন্ন পররাষ্ট্র প্রতিমন্ত্রীর গাড়িতে বাসের ধাক্কা, চালক গ্রেপ্তার পারমাণবিক অস্ত্রমুক্ত বিশ্ব গড়তে বৈশ্বিক সমন্বিত উদ্যোগের আহ্বান বাংলাদেশের টাকা ছাপিয়ে ফ্যামিলি কার্ডের সুবিধা দেওয়া হবে না: প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধে ভারতের অবদান ও ত্যাগের ইতিহাস অনস্বীকার্য: সংসদে ফজলুর রহমান সাতক্ষীরায় কার্বাইড মিশ্রিত ৯ হাজার কেজি আম জব্দ ও ধ্বংস সীমান্তে আরএসও ও এআরএ-র মধ্যে ব্যাপক গোলাগুলি, উখিয়া সীমান্তে বিজিবির সতর্কাবস্থান

আজ যাচ্ছেন বাণিজ্য প্রতিনিধি যুক্তরাষ্ট্র থেকে বোয়িংয়ের ২৫টি উড়োজাহাজ কিনবে বাংলাদেশ

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ৯৫ বার দেখা হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক

বাণিজ্য ঘাটতি কমাতে এবার যুক্তরাষ্ট্র থেকে উড়োজাহাজ কিনতে যাচ্ছে বাংলাদেশ। ওই দেশের একটি প্রতিষ্ঠান থেকে ২৫টি বোয়িং কেনার জন্য অর্ডার করা হয়েছে। গতকাল রবিবার সচিবালয়ে নিজ অফিসকক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান বাণিজ্যসচিব মাহবুবুর রহমান।

সচিব বলেন, ‘বোয়িংয়ের ব্যবসাটা কিন্তু সে দেশের সরকার করে না, বোয়িং কম্পানিগুলো করে।

আমরা ২৫টি বোয়িং কেনার জন্য অর্ডার দিয়েছি। একইভাবে ভারত ও ভিয়েতনাম ১০০টি ও ইন্দোনেশিয়া ৫০টি বোয়িং কিনছে।’
তিনি বলেন, ‘আগে আমাদের ১৪টি অর্ডার ছিল। এখন শুল্ক ঘাটতি আরো কমাতে এ অর্ডার ২৫টি করেছি।


সচিব বলেন, এই বোয়িং কম্পানির ক্যাপাসিটি অনুযায়ী এগুলো সরবরাহ করবে। বিমানগুলো সরবরাহ করতে তারা অনেক সময় নেবে। এক-দুই বছর লাগবে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রধান বাণিজ্য আলোচনাকারী সংস্থা ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ (ইউএসটিআর) বাংলাদেশকে আগামী ২৯ ও ৩০ জুলাই তৃতীয় ও চূড়ান্ত শুল্ক আলোচনা হবে বলে জানিয়েছেন মাহবুবুর রহমান।

তিনি বলেন, ‘গত ২৩ জুলাই আমরা আমাদের অবস্থানপত্র দিয়েছিলাম। ২৯-৩০ তারিখ সরাসরি বৈঠক হবে ওয়াশিংটনে ইউএসটিআরের অফিসে। বাণিজ্য উপদেষ্টা সেখ বশির উদ্দিন, প্রধান উপদেষ্টার রিপ্রেজেন্টেটিভ খলিলুর রহমান সেখানে উপস্থিত থাকবেন। আমিও যাব।’

সচিব বলেন, ‘আমাদের অবস্থানপত্রের ওই বিষয়গুলো এখানে সরাসরি বিস্তারিত আলোচনা হবে।

সে জন্য সোমবার সন্ধ্যায় আমাদের প্রতিনিধিদল যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হবে।’
এদিকে ওই বৈঠকে সয়াবিন ও তুলা আমদানি প্রসঙ্গে কিছু উদ্যোগ রয়েছে জানিয়ে সচিব বলেন, ‘সয়াবিন যারা বেসরকারিভাবে আমদানি করে, তারা চেষ্টা করছে যুক্তরাষ্ট্রের রপ্তানিকারকদের থেকে আনতে। আমরা যখন ইউএসটিআরের সঙ্গে বসব, তখন বেসরকারি আমদানিকারকরা ওই দেশের সয়াবিন রপ্তানিকারকদের সঙ্গে বৈঠক করবে। আশা করছি, তাদের মধ্যেও একটি সমঝোতা হবে। এ ছাড়া তুলা আমদানির বিষয়ে আগেই চূড়ান্ত হয়েছে। তিন বছর আগে আমরা ১.৮ বিলিয়ন ডলারের তুলা আমদানি করতাম, সেটা এখন কমে গেছে। সেটা আবারও বেড়ে আগের অবস্থায় নিতে পারলে সেখানেই এক বিলিয়ন ডলারের ঘাটতি কমবে।’

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026