1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
প্রতারণার মামলায় জামিন পেলেন চিত্রনায়িকা ববি দীর্ঘ আট বছরের বিরতি ভেঙে মোস্তফা কামাল রাজের নির্দেশনায় ফিরলেন জাহিদ হাসান ওটিটিতে ফিরছেন আরিফিন শুভ, বিপরীতে কেয়া পায়েল শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি থেকে সরে এসে ছয় দফা দাবি নিয়ে সচিবালয়ে প্রবেশ করেছেন আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিনিধিদল জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান ও গণতান্ত্রিক ধারা সমুন্নত রাখতে জাতীয় ঐক্যের ডাক স্বরাষ্ট্রমন্ত্রীর আবাসন ও নগর উন্নয়নে মার্কিন সহায়তা প্রত্যাশা গৃহায়ণ মন্ত্রীর খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলি: বিএফইউজে নেতাদের নিন্দা, জড়িতদের গ্রেপ্তারের দাবি বিশ্বব্যাপী চক্ষু স্বাস্থ্যসেবার নতুন কেন্দ্রবিন্দুতে বাংলাদেশ: আসছে ‘গ্লোবাল সামিট অন আই হেলথ’ প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত এইচএসসি পরীক্ষার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ বন্যা পরিস্থিতি মোকাবিলায় সঠিক তথ্যপ্রবাহ নিশ্চিত করতে জেলা তথ্য কর্মকর্তাদের বিশেষ নির্দেশনা

জুলাই সনদের খসড়া সোমবারের মধ্যে দলগুলোর কাছে পাঠানো হবে: আলী রীয়াজ

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৭ জুলাই, ২০২৫
  • ৯৬ বার দেখা হয়েছে

বিশেষ সংবাদদাতা

 

দেশের সব রাজনৈতিক দলের কাছে ‘জুলাই সনদের খসড়া’সোমবারের (২৮ জুলাই) মধ্যে পাঠানো হবে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ।

রোববার (২৭ জুলাই) সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আয়োজিত গুরুত্বপূর্ণ সংলাপের শুরুতে এ তথ্য জানান তিনি।

 

আলী রীয়াজ বলেন, আগামীকালই খসড়া পাঠানো হবে। এরপর রাজনৈতিক দলগুলোর মতামতের ভিত্তিতে দ্রুত দিনক্ষণ ঠিক করে জাতীয় সনদে স্বাক্ষরের প্রক্রিয়া শুরু হবে।

 

আলী রীয়াজ জানান, রাজনৈতিক দলগুলোর মতামতের ভিত্তিতে আগামী তিন দিনের মধ্যেই সব গুরুত্বপূর্ণ আলোচনা শেষ করতে চায় জাতীয় ঐকমত্য কমিশন। তিনি বলেন, ৩১ জুলাইয়ের মধ্যে মৌলিক সংস্কারের বিষয়ে চূড়ান্ত ঐকমত্যে পৌঁছানোই আমাদের লক্ষ্য।

রোববারের সংলাপে রাষ্ট্রপরিচালনার নীতি, নাগরিক অধিকার সম্প্রসারণ ও পুলিশ কমিশন গঠনের বিষয় প্রধান আলোচ্য হিসেবে নির্ধারণ করা হয়েছে।

 

আলী রীয়াজ জানান, ২০টি আলোচ্য বিষয়ের মধ্যে ১০টিতে ইতোমধ্যেই দলগুলোর মধ্যে ঐকমত্য হয়েছে। তবে এর মধ্যে কিছু বিষয়ে ‘নোট অব ডিসেন্ট’ বা ভিন্নমতও রয়েছে। এখনো সাতটি বিষয়ে চূড়ান্ত মতৈক্য হয়নি এবং বাকি তিনটি বিষয়ে আজই আলোচনা চলছে।

তিনি বলেন, নাগরিক অধিকার সম্প্রসারণে সব রাজনৈতিক দল একমত হয়েছে। অমীমাংসিত বিষয়গুলো নিয়েও রাত ১০টা পর্যন্ত আলোচনা চলবে।

তিনি স্পষ্ট করে বলেন, যেকোনো মূল্যে ৩১ জুলাইয়ের মধ্যে মৌলিক সংস্কার এবং জাতীয় সনদের বিষয়গুলোতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার কাজ শেষ করতে হবে। এরপরই নির্ধারিত দিনে স্বাক্ষরের প্রক্রিয়া শুরু হবে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026