1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায় ও দাফন প্রক্রিয়া শুরু ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহে প্রাণহানি পৌনে চার হাজার, জলবায়ু পরিবর্তনের প্রভাবের শঙ্কা ক্যালগেরি স্ট্যাম্পিড প্যারেডে প্রথমবারের মতো বাংলাদেশের সংস্কৃতি প্রদর্শন ডিএসসিসির বর্জ্য অপসারণে অতিরিক্ত টাকা নিলে ঠিকাদারদের টেন্ডার বাতিলের হুঁশিয়ারি গাজীপুর সিটি নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী ফজলুর রহমান কৃষি কার্ডের মাধ্যমে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য নিরসনের আশাবাদ কৃষিমন্ত্রীর সাত জেলায় মৃদু তাপপ্রবাহের মাঝে সব বিভাগে বজ্রবৃষ্টির পূর্বাভাস দেশজুড়ে রেল নেটওয়ার্ক সম্প্রসারণ ও সেবার মানোন্নয়নে সরকারের মহাপরিকল্পনা বৈচিত্র্য ও দায়িত্বশীল বুদ্ধিচর্চাই বৈশ্বিক সংকট সমাধানের পথ: তথ্যমন্ত্রী জুলাই বিপ্লবের স্বপ্ন বাস্তবায়নে জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

হাসিনা ফিটনেসবিহীন রাষ্ট্র আমাদের ওপর চাপিয়ে দিয়ে গেছেন নাহিদ ইসলাম

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫
  • ১৪০ বার দেখা হয়েছে

 

অনলাইন ডেস্ক

গণঅভ্যুত্থানের মুখে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টি-এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, শেখ হাসিনা একটা ফিটনেসবিহীন রাষ্ট্র আমাদের ওপর চাপিয়ে দিয়ে গেছেন। এই প্রজন্মের উপর চাপিয়ে দিয়ে গেছেন।

সুনামগঞ্জে জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন। শুক্রবার (২৫ জুলাই) বেলা ২টায় শহরের ট্রাফিক পয়েন্টে এ পথসভা অনুষ্ঠিত হয়।

নাহিদ ইসলাম বলেন, আমরা বলেছি, এ প্রজন্ম আমরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা ফিটনেসবিহীন রাষ্ট্র দিয়ে যেতে পারি না। আপনাদের সন্তান যারা এই আন্দোলনে জীবন দিয়েছে, তাদের জন্য হলেও ভবিষ্যৎ প্রজন্মের জন্য হলেও তাদের আকাঙ্ক্ষা পূরণের জন্য হলেও এই রাষ্ট্রের ফিটনেস আপনাদের তৈরি করতে হবে। এই রাষ্ট্রের মেরামত আমাদের করতে হবে। সেই রাষ্ট্র মেরামতের জন্যই জাতীয় নাগরিক পার্টি গঠিত হয়েছে। সেই রাষ্ট্রের সংস্কার সেই নতুনে বন্দোবস্তের জন্যই আমরা আপনাদের কাছে এসেছি মানুষের কাছে যাচ্ছি।

নাহিদ বলেন, সুনামগঞ্জ হাওড়কেন্দ্রিক এলাকা, নদীর পানি ও কৃষির সঙ্গে মিলেমিশে মানুষের জীবন সংগ্রাম। সুনামগঞ্জের যেকোনো উন্নয়ন করতে হলে এখানকার হাওড়কে বাঁচিয়ে তা করতে হবে। পরিবেশকে বাঁচিয়ে উন্নয়ন করতে হবে। আমাদের হাওড় আমাদের জাতীয় সম্পদ। হাওড়ের পানি এবং নদীগুলো রক্ষা করে উন্নয়ন করতে হবে। জাতীয় নাগরিক কমিটি নদী ও নাগরিকের রাজনীতি করে, কৃষকের রাজনীতি করে। সাধারণ মানুষের রাজনীতি করে। সুনামগঞ্জের হাওড় এবং নদীভিত্তিক যে সভ্যতা সেই সুনামগঞ্জ আমরা নতুন করে গড়ে তুলব।

বিএনপিকে উদ্দেশ করে তিনি বলেন, বিএনপিসহ রাজনৈতিক দলগুলো তাদের অবস্থান থেকে সরে এসেছে। আমরা তাদের ধন্যবাদ জানাই। উচ্চকক্ষে পিআরের মাধ্যমে সংস্কার বাস্তবায়ন করতে পারি। ৩ আগস্ট আমরা ঢাকায় যাচ্ছি। জুলাই সনদ ও জুলাই ঘোষণাপত্র আমরা আদায় করব।

এনসিপির সুনামগঞ্জ জেলা সমন্বয়কারী দেওয়ান সাজাউর রাজা চৌধুরী সুমনের সভাপতিত্বে ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক অনিক রায়ের সঞ্চালনায় মঞ্চে উপস্থিত ছিলেন- এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, সামান্তা শারমিন, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় আহ্বায়ক আবু বাকের মজুমদার, কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক, আশরাফুল আলম আরিফ, কেন্দ্রীয় সদস্য তানভীর আহমেদ চৌধুরীসহ জেলার এনসিপির নেতারা।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026