1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
প্রতারণার মামলায় জামিন পেলেন চিত্রনায়িকা ববি দীর্ঘ আট বছরের বিরতি ভেঙে মোস্তফা কামাল রাজের নির্দেশনায় ফিরলেন জাহিদ হাসান ওটিটিতে ফিরছেন আরিফিন শুভ, বিপরীতে কেয়া পায়েল শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি থেকে সরে এসে ছয় দফা দাবি নিয়ে সচিবালয়ে প্রবেশ করেছেন আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিনিধিদল জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান ও গণতান্ত্রিক ধারা সমুন্নত রাখতে জাতীয় ঐক্যের ডাক স্বরাষ্ট্রমন্ত্রীর আবাসন ও নগর উন্নয়নে মার্কিন সহায়তা প্রত্যাশা গৃহায়ণ মন্ত্রীর খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলি: বিএফইউজে নেতাদের নিন্দা, জড়িতদের গ্রেপ্তারের দাবি বিশ্বব্যাপী চক্ষু স্বাস্থ্যসেবার নতুন কেন্দ্রবিন্দুতে বাংলাদেশ: আসছে ‘গ্লোবাল সামিট অন আই হেলথ’ প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত এইচএসসি পরীক্ষার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ বন্যা পরিস্থিতি মোকাবিলায় সঠিক তথ্যপ্রবাহ নিশ্চিত করতে জেলা তথ্য কর্মকর্তাদের বিশেষ নির্দেশনা

শূন্য থেকে হাজার কোটি : সম্পদের পাহাড় আওয়ামী লীগ নেত্রী হেনরির

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫
  • ৯১ বার দেখা হয়েছে

টাকা, গাড়ি, বাড়ি আর সম্পদের পাহাড় যেন জান্নাত আরা হেনরির। মাত্র ১৪ বছরে এই সম্পদ অর্জন করেছেন আওয়ামী লীগ নেত্রী হেনরি। সহকারী শিক্ষক থেকে সংসদ সদস্য। বলা যায়, শূন্য থেকে হাজার কোটি টাকার মালিক। মধ্যবিত্তের একটি সাধারণ ঘর আজ রাজপ্রাসাদের মতো গল্প বলে।

জান্নাত আরা হেনরি দ্বাদশ জাতীয় সংসদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে এমপি নির্বাচিত হন। সংসদ সদস্য ছিলেন ৬ মাস ২৫ দিন। তারপর জনরোষ থেকে বাঁচতে পলাতক। আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হয়নি। ধরা পড়েন আইনশৃঙ্খলা বাহিনীর হাতে। ছিলেন সিরাজগঞ্জ সদরের সবুজ কানন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা। সেখান থেকে আওয়ামী লীগের ১৫ বছরের শাসনামলে রাজনৈতিক নেত্রী এবং সংসদ সদস্য বনে যান। হেনরির অর্থ-সম্পদের পাহাড় গড়ার ইতিহাস রূপকথার মতোই বিস্ময়কর।

বর্তমানে হেনরির ব্যবহারযোগ্য গাড়ি ১৬টি। ঢাকা, সিরাজগঞ্জসহ বিভিন্ন স্থানে ফ্ল্যাট, জমিসহ বিঘায় বিঘায় সম্পদ। ৩৫টি ব্যাংক অ্যাকাউন্টে মোট ২ হাজার ২ কোটি ৬৬ লাখ ৬৬ হাজার ৫৭৭ টাকার লেনদেন হয়েছে। এছাড়াও ১৩ কোটি ৭৮ লাখ ৪৬ হাজার মার্কিন ডলার মানিলন্ডারিংয়ের তথ্য পেয়েছে দুদক।

দুদক কর্মকর্তাদের সঙ্গে আলাপকালে বাসস’কে জানান, মাত্র ১৪ বছরে হেনরির উপার্জিত সম্পদের এই বিবরণ হচ্ছে খণ্ডিত চিত্র। এই চিত্র থেকে বোঝা যায়, আওয়ামী লীগের শাসনামলে লুটপাটের রাজত্ব কিভাবে কায়েম হয়েছিল। দুদকের তদন্তাধীন রাজনীতিক থেকে শুরু করে অনুগত আমলাদের মামলা পর্যালোচনায় এমন চিত্র পাওয়া যায়।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026