1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
প্রতারণার মামলায় জামিন পেলেন চিত্রনায়িকা ববি দীর্ঘ আট বছরের বিরতি ভেঙে মোস্তফা কামাল রাজের নির্দেশনায় ফিরলেন জাহিদ হাসান ওটিটিতে ফিরছেন আরিফিন শুভ, বিপরীতে কেয়া পায়েল শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি থেকে সরে এসে ছয় দফা দাবি নিয়ে সচিবালয়ে প্রবেশ করেছেন আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিনিধিদল জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান ও গণতান্ত্রিক ধারা সমুন্নত রাখতে জাতীয় ঐক্যের ডাক স্বরাষ্ট্রমন্ত্রীর আবাসন ও নগর উন্নয়নে মার্কিন সহায়তা প্রত্যাশা গৃহায়ণ মন্ত্রীর খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলি: বিএফইউজে নেতাদের নিন্দা, জড়িতদের গ্রেপ্তারের দাবি বিশ্বব্যাপী চক্ষু স্বাস্থ্যসেবার নতুন কেন্দ্রবিন্দুতে বাংলাদেশ: আসছে ‘গ্লোবাল সামিট অন আই হেলথ’ প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত এইচএসসি পরীক্ষার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ বন্যা পরিস্থিতি মোকাবিলায় সঠিক তথ্যপ্রবাহ নিশ্চিত করতে জেলা তথ্য কর্মকর্তাদের বিশেষ নির্দেশনা

বদলি পরীক্ষার্থী ধরা পড়ল ৪৮তম বিসিএসে, পিএসসির কঠোর ব্যবস্থা

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ১০০ বার দেখা হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক,

৪৮তম বিসিএস (বিশেষ) পরীক্ষায় বদলি পরীক্ষার্থী শনাক্ত করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এ ঘটনায় কমিশন প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করেছে। গত শুক্রবার (১৮ জুলাই) রাজধানীর ২০টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।

বুধবার (২২ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে পিএসসি জানায়, পরীক্ষার সময় রাজধানীর খিলগাঁও মডেল কলেজ কেন্দ্রে দুজন এবং ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট কেন্দ্রে একজন ভুয়া পরীক্ষার্থী ধরা পড়ে। খিলগাঁও মডেল কলেজ কেন্দ্রে মো. নাজমুল হাসান (রেজি. নম্বর ৪৮১৩০৫৮৭), পিতা মো. আকবর আলী, মাতা মোসাম্মৎ নাজমা বেগম, জেলা সিরাজগঞ্জের বদলে পরীক্ষা দিতে আসে মো. ফাহাদ মৃধা (বয়স ২৪), পিতা মো. রেফা মৃধা এবং মাতা তমা প্রামাণিক।

এতে বলা হয়, একই কেন্দ্রে আরেকজন পরীক্ষার্থী জেসমিন আক্তার (রেজি. নম্বর ৪৮১৩০৪৭৫), পিতা প্রবীণ কুমার প্রামাণিক, মাতা নন্দিতা সরকার, জেলা নাটোরের হয়ে পরীক্ষা দিতে আসে বদলি পরীক্ষার্থী জেসমিন আক্তার (বয়স ২৮), পিতা মো. মোখলেছুর রহমান। অন্যদিকে, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট কেন্দ্রে মো. লিটন শেখ (রেজি. নম্বর ৪৮১৩২৭৬০), পিতা মো. দেলখোশ আলী, মাতা ফরিদা ইয়াসমিন, জেলা সিরাজগঞ্জের পরিবর্তে পরীক্ষা দিতে আসে এনামুল হক (বয়স ২৫), পিতা গোলাম মোস্তফা, মুরাদনগর, কুমিল্লা। এই ঘটনায় সংশ্লিষ্ট তিনজন ভুয়া পরীক্ষার্থীকে এক মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

ইডেন মহিলা কলেজ কেন্দ্রের পরীক্ষায় দুই পরীক্ষার্থীর বিরুদ্ধে অনিয়মের অভিযোগে ব্যবস্থা নেওয়া হয়েছে। পরীক্ষাকেন্দ্রে মোবাইল ফোন রাখার দায়ে আফরিন জাহান (রেজি. নম্বর ৪৮২০১৩৬৫), পিতা মহসিন মাহমুদ, মাতা আমিনা বেগম, জেলা ময়মনসিংহ, তাকে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। অন্যদিকে, প্রশ্নপত্রে নকলের চেষ্টা করার অভিযোগে নুসরাত জাহান (রেজি. নম্বর ৪৮২০৩৩৮৮), পিতা এ টি এম নূরুন্নবী, মাতা সালেহা নবীর বিরুদ্ধে লালবাগ থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

বদলি পরীক্ষার্থী ধরা পড়ল ৪৮তম বিসিএসে, পিএসসির কঠোর ব্যবস্থা
পিক অ্যান্ড ড্রপ সুবিধাসহ পপুলার ফার্মায় চাকরি
এ ছাড়া আশিক ইকবাল (রেজি. নম্বর ৪৮১৩৩৫০৩) নিজের রেজিস্ট্রেশন নম্বরের অংশে নিজ রেজিস্ট্রেশন নম্বরের পরিবর্তে অন্য প্রার্থীর রেজিস্ট্রেশন নম্বর লেখায় তার প্রার্থিতা বাতিলসহ তাকে আজীবনের জন্য কমিশন কর্তৃক গৃহীত সব পরীক্ষা থেকে বহিষ্কার করার শাস্তি প্রদান করা হয়েছে।

কমিশন সভার সিদ্ধান্ত অনুযায়ী, দণ্ডপ্রাপ্ত পরীক্ষার্থী এবং যাদের হয়ে বদলি পরীক্ষার্থী অংশ নিয়েছেন—তাদের সবাইকে ৪৮তম বিসিএস (বিশেষ) পরীক্ষায় বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে বদলি পরীক্ষাসহ সংশ্লিষ্ট সবাইকে সরকারি কর্ম কমিশনের আওতাধীন ভবিষ্যতের সব পরীক্ষায় আজীবনের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026