1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
প্রতারণার মামলায় জামিন পেলেন চিত্রনায়িকা ববি দীর্ঘ আট বছরের বিরতি ভেঙে মোস্তফা কামাল রাজের নির্দেশনায় ফিরলেন জাহিদ হাসান ওটিটিতে ফিরছেন আরিফিন শুভ, বিপরীতে কেয়া পায়েল শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি থেকে সরে এসে ছয় দফা দাবি নিয়ে সচিবালয়ে প্রবেশ করেছেন আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিনিধিদল জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান ও গণতান্ত্রিক ধারা সমুন্নত রাখতে জাতীয় ঐক্যের ডাক স্বরাষ্ট্রমন্ত্রীর আবাসন ও নগর উন্নয়নে মার্কিন সহায়তা প্রত্যাশা গৃহায়ণ মন্ত্রীর খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলি: বিএফইউজে নেতাদের নিন্দা, জড়িতদের গ্রেপ্তারের দাবি বিশ্বব্যাপী চক্ষু স্বাস্থ্যসেবার নতুন কেন্দ্রবিন্দুতে বাংলাদেশ: আসছে ‘গ্লোবাল সামিট অন আই হেলথ’ প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত এইচএসসি পরীক্ষার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ বন্যা পরিস্থিতি মোকাবিলায় সঠিক তথ্যপ্রবাহ নিশ্চিত করতে জেলা তথ্য কর্মকর্তাদের বিশেষ নির্দেশনা

যন্ত্রণায় কাতরাচ্ছে শিশুরা পাঁচ হাসপাতালে চিকিৎসাধীন ৬৮ আইসিইউতে ১২, আহতের অধিকাংশই শিশু, সন্তান ফিরে পেতে কান্না-মোনাজাত স্বজনদের

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ১০৯ বার দেখা হয়েছে

শ্বাসনালি পুড়ে গেছে জারিফের (১২)। পোড়ার তীব্র জ্বালা-যন্ত্রণা হলেও গলা দিয়ে বের হচ্ছে না আওয়াজ। কেবল গোঙানির শব্দ শোনা যাচ্ছে। গতকাল সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিট থেকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) আনা হয়েছে জারিফকে।

রাজধানীর উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় ৩৮ শতাংশ পুড়ে গেছে জারিফের শরীর। কিন্তু শ্বাসনালি পুড়ে যাওয়ায় শঙ্কায় স্বজনেরা। আইসিউতে চিকিৎসাধীন ছোট্ট শিশুটি। সন্তানের কষ্ট দেখে কান্নায় ভেঙে পড়ছেন জারিফের বাবা-মা। জারিফের চাচাতো ভাই সিয়াম বলেন, ‘আগুনে পোড়ার যে কী যন্ত্রণা তা চোখে না দেখলে বোঝা যাবে না। কোলে-পিঠে বড় হওয়া শিশুর এ অবস্থা সহ্য করা যাচ্ছে না।’

জাতীয় বার্ন ইনস্টিটিউটের পঞ্চম তলায় আইসিইউর সামনে দেখা মেলে হৃদয়বিদারক দৃশ্যের। আইসিইউর ভিতরে মৃত্যুর সঙ্গে লড়ছে শিশুরা আর দরজার বাইরে সৃষ্টিকর্তার কাছে দুহাত তুলে সন্তানের জীবন ভিক্ষা চাইছেন স্বজনরা। বাবা-মা, স্বজনের বুকফাটা কান্নায় চোখে জল চলে আসছে স্বাস্থ্যকর্মীসহ স্বেচ্ছাসেবকদেরও। মেঝেতে গড়াগড়ি করে কাঁদছেন অনেকে। সন্তানের স্মৃতি হাতড়ে বিলাপ করছেন তারা। তাদের সান্ত্বনা দেওয়ার ভাষাও যেন হারিয়ে মাথায় বাতাস করছেন নয়তো মুখে পানি ছিটা দিচ্ছেন স্বেচ্ছাসেবক তরুণরা।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026