1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সংসদে মুক্তিযোদ্ধাদের নামের আগে ‘বীর’ শব্দ ব্যবহারের প্রস্তাব শামা ওবায়েদের জাতীয় সংসদে কোরআনের আইন প্রতিষ্ঠার দাবি জামায়াত নেতার ব্যবসায় পরিবেশ সহজীকরণে জোর দেওয়া হবে, তবে সব ক্ষেত্রে কর সুবিধা সম্ভব নয়: অর্থমন্ত্রী গণঅভ্যুত্থানে কুষ্টিয়ায় হত্যাযজ্ঞ: হাসানুল হক ইনুর পক্ষে পঞ্চম দিনের যুক্তিতর্ক সম্পন্ন পররাষ্ট্র প্রতিমন্ত্রীর গাড়িতে বাসের ধাক্কা, চালক গ্রেপ্তার পারমাণবিক অস্ত্রমুক্ত বিশ্ব গড়তে বৈশ্বিক সমন্বিত উদ্যোগের আহ্বান বাংলাদেশের টাকা ছাপিয়ে ফ্যামিলি কার্ডের সুবিধা দেওয়া হবে না: প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধে ভারতের অবদান ও ত্যাগের ইতিহাস অনস্বীকার্য: সংসদে ফজলুর রহমান সাতক্ষীরায় কার্বাইড মিশ্রিত ৯ হাজার কেজি আম জব্দ ও ধ্বংস সীমান্তে আরএসও ও এআরএ-র মধ্যে ব্যাপক গোলাগুলি, উখিয়া সীমান্তে বিজিবির সতর্কাবস্থান

ছয় দাবিতে মাইলস্টোনের শিক্ষার্থীদের বিক্ষোভ

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ৯৩ বার দেখা হয়েছে

 

অনলাইন ডেস্ক

ছয় দফা দাবিতে বিক্ষোভে নেমেছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে দিয়াবাড়ি গোলচত্বর অবরোধ করে বিক্ষোভ করে তারা। এই প্রতিবেদন লেখার সময় সকাল ১১টায় তারা বিক্ষোভ চালিয়ে যাচ্ছিল।

শিক্ষার্থীদের ৬ দফা দাবি হলো—

১. নিহতদের সঠিক নাম ও তথ্য প্রকাশ করতে হবে।

২. আহতদের সম্পূর্ণ ও নির্ভুল তালিকা প্রকাশ করতে হবে।

৩. শিক্ষকদের গায়ে সেনাবাহিনীর সদস্যদের হাত তোলা — এই জঘন্য ঘটনার জন্য জনসমক্ষে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে।

৪. নিহত প্রতিটি শিক্ষার্থীর পরিবারকে বিমানবাহিনীর পক্ষ থেকে ক্ষতিপূরণ দিতে হবে।

৫. বিমানবাহিনীর ব্যবহৃত ঝুঁকিপূর্ণ ও পুরনো প্লেনগুলো বাতিল করে আধুনিক প্লেন চালু করতে হবে।

৬. বিমানবাহিনীর প্রশিক্ষণ পদ্ধতি ও প্রশিক্ষণকেন্দ্র পরিবর্তন করে আরো মানবিক ও নিরাপদ ব্যবস্থা চালু করতে হবে।

শিক্ষার্থীদের অভিযোগ, নিহতদের সঠিক সংখ্যা শতাধিক হলেও এর সঠিক তালিকা প্রকাশ করা হচ্ছে না। এই দাবি মেনে না নিলে বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা।

এর আগে সোমবার দুপুরে রাজধানীর উত্তরায় বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হয়।

এতে বহু শিক্ষার্থী হতাহত হয়। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, এ দুর্ঘটনায় ২৫ শিক্ষার্থীসহ ২৭ জন নিহত হয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, হতাহতের সংখ্যা গোপন করার দাবি সঠিক নয়।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026