1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
প্রতারণার মামলায় জামিন পেলেন চিত্রনায়িকা ববি দীর্ঘ আট বছরের বিরতি ভেঙে মোস্তফা কামাল রাজের নির্দেশনায় ফিরলেন জাহিদ হাসান ওটিটিতে ফিরছেন আরিফিন শুভ, বিপরীতে কেয়া পায়েল শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি থেকে সরে এসে ছয় দফা দাবি নিয়ে সচিবালয়ে প্রবেশ করেছেন আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিনিধিদল জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান ও গণতান্ত্রিক ধারা সমুন্নত রাখতে জাতীয় ঐক্যের ডাক স্বরাষ্ট্রমন্ত্রীর আবাসন ও নগর উন্নয়নে মার্কিন সহায়তা প্রত্যাশা গৃহায়ণ মন্ত্রীর খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলি: বিএফইউজে নেতাদের নিন্দা, জড়িতদের গ্রেপ্তারের দাবি বিশ্বব্যাপী চক্ষু স্বাস্থ্যসেবার নতুন কেন্দ্রবিন্দুতে বাংলাদেশ: আসছে ‘গ্লোবাল সামিট অন আই হেলথ’ প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত এইচএসসি পরীক্ষার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ বন্যা পরিস্থিতি মোকাবিলায় সঠিক তথ্যপ্রবাহ নিশ্চিত করতে জেলা তথ্য কর্মকর্তাদের বিশেষ নির্দেশনা

কোন হাসপাতালে নিহত কত, আহত কত—জানাল আইএসপিআর

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২১ জুলাই, ২০২৫
  • ৯০ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

 

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিমান বিধ্বস্তের ঘটনায় ঢাকার কোন হাসপাতালে কতজনকে আহত অবস্থায় ভর্তি করানো হয়েছে অথবা মৃতদেহ রয়েছে, তার একটি তালিকা দিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর।

আজ সোমবার বিকেল ৫টা ২৫ মিনিটের দেওয়া আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

সেই তালিকা অনুযায়ী, কুয়েত মৈত্রী হাসপাতালে আহত ৮ জন, জাতীয় বার্ন ইনস্টিটিউটে আহত ৭০ জন, ঢাকা মেডিকেলে ৩ জন, সিএমএইচে আহত ১৭ জন, কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ১ জন, উত্তরার লুবনা জেনারেল হাসপাতাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টারে ১১ জন, উত্তরা আধুনিক হাসপাতালে আহত ৬০ জন, উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে আহত ১ জন— মোট ১৭১ জন আহত অবস্থায় ভর্তি রয়েছে।

এ ছাড়া বার্ন ইনস্টিটিউটে ২ জনের মরদেহ, ঢাকা মেডিকেলে ১ জনের মরদেহ, সিএমএইচে ১২ জনের মৃতদেহ, কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ২ জনের, লুবনা জেনারেল হাসপাতালে ২ জনের এবং উত্তরা আধুনিক হাসপাতালে ১ জনের—মোট ২০ জনের মৃতদেহ রয়েছে।

অর্থ্যৎ আইএসপিআরের তথ্য অনুযায়ী বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত ২০ জন নিহত এবং আহত হয়েছে অন্তত ১৭১ জন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026