1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
প্রতারণার মামলায় জামিন পেলেন চিত্রনায়িকা ববি দীর্ঘ আট বছরের বিরতি ভেঙে মোস্তফা কামাল রাজের নির্দেশনায় ফিরলেন জাহিদ হাসান ওটিটিতে ফিরছেন আরিফিন শুভ, বিপরীতে কেয়া পায়েল শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি থেকে সরে এসে ছয় দফা দাবি নিয়ে সচিবালয়ে প্রবেশ করেছেন আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিনিধিদল জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান ও গণতান্ত্রিক ধারা সমুন্নত রাখতে জাতীয় ঐক্যের ডাক স্বরাষ্ট্রমন্ত্রীর আবাসন ও নগর উন্নয়নে মার্কিন সহায়তা প্রত্যাশা গৃহায়ণ মন্ত্রীর খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলি: বিএফইউজে নেতাদের নিন্দা, জড়িতদের গ্রেপ্তারের দাবি বিশ্বব্যাপী চক্ষু স্বাস্থ্যসেবার নতুন কেন্দ্রবিন্দুতে বাংলাদেশ: আসছে ‘গ্লোবাল সামিট অন আই হেলথ’ প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত এইচএসসি পরীক্ষার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ বন্যা পরিস্থিতি মোকাবিলায় সঠিক তথ্যপ্রবাহ নিশ্চিত করতে জেলা তথ্য কর্মকর্তাদের বিশেষ নির্দেশনা

জুলাই যোদ্ধাদের জন্য সরকারি চাকরিতে কোটা থাকছে না মুক্তিযুদ্ধ উপদেষ্টা

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২১ জুলাই, ২০২৫
  • ৭৭ বার দেখা হয়েছে

অনলাইন ডেস্ক

 

সরকারি চাকরিতে জুলাই যোদ্ধাদের জন্য কোনো কোটা বরাদ্দ থাকছে না বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজম।

সোমবার (২১ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

মুক্তিযুদ্ধ উপদেষ্টা বলেন, এ পর্যন্ত মোট ৮৪৪ জনকে জুলাই শহীদ হিসেবে তালিকাভুক্ত করে গেজেট প্রকাশ করা হয়েছে। আহত হওয়ার ধরন অনুসারে জুলাই যোদ্ধা হিসেবে ‘ক’ শ্রেণীতে ৯০৮ জন, ‘খ’ শ্রেণীতে ৪ জন এবং ‘গ’ শ্রেণীতে ১০ হাজার ৬৪২ জন রয়েছেন।

ফারুক-ই-আজম বলেন, ২০২৪-২৫ অর্থবছরে ৭৭২টি শহীদ পরিবারে মোট ৭৭ কোটি ২০ লাখ টাকার সঞ্চয়পত্র দেয়া হয়েছে। প্রত্যেক শহীদ পরিবারকে ১০ লাখ টাকা করে সঞ্চয়পত্র দেয়া হয়েছে। এছাড়া শহীদ পরিবারের এককালীন অনুদানের অবশিষ্ট ২০ লাখ টাকার সঞ্চয়পত্র চলতি অর্থবছরে দেয়া হবে। জুলাই যোদ্ধাদের এ পর্যন্ত ২০২ কোটি ৫৬ লাখ টাকা দেয়া হয়েছে।

তিনি আরও জানান, সরকারি চাকরির ক্ষেত্রে জুলাই যোদ্ধাদের জন্য কোনো কোটা বরাদ্দ থাকছে না। জুলাই যোদ্ধাদের সঙ্গে মুক্তিযোদ্ধাদের এক করা হচ্ছে না। মুক্তিযোদ্ধারা মহান। মুক্তিযোদ্ধাদের অবদান অনস্বীকার্য।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026