1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায় ও দাফন প্রক্রিয়া শুরু ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহে প্রাণহানি পৌনে চার হাজার, জলবায়ু পরিবর্তনের প্রভাবের শঙ্কা ক্যালগেরি স্ট্যাম্পিড প্যারেডে প্রথমবারের মতো বাংলাদেশের সংস্কৃতি প্রদর্শন ডিএসসিসির বর্জ্য অপসারণে অতিরিক্ত টাকা নিলে ঠিকাদারদের টেন্ডার বাতিলের হুঁশিয়ারি গাজীপুর সিটি নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী ফজলুর রহমান কৃষি কার্ডের মাধ্যমে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য নিরসনের আশাবাদ কৃষিমন্ত্রীর সাত জেলায় মৃদু তাপপ্রবাহের মাঝে সব বিভাগে বজ্রবৃষ্টির পূর্বাভাস দেশজুড়ে রেল নেটওয়ার্ক সম্প্রসারণ ও সেবার মানোন্নয়নে সরকারের মহাপরিকল্পনা বৈচিত্র্য ও দায়িত্বশীল বুদ্ধিচর্চাই বৈশ্বিক সংকট সমাধানের পথ: তথ্যমন্ত্রী জুলাই বিপ্লবের স্বপ্ন বাস্তবায়নে জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

চট্টগ্রামে এনসিপির সমাবেশ বিকেলে, নিরাপত্তা জোরদার

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২০ জুলাই, ২০২৫
  • ১২২ বার দেখা হয়েছে

 

 

অনলাইন ডেস্ক

চট্টগ্রামে আজ জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হবে। এই কর্মসূচিকে কেন্দ্র করে শহরে নিরাপত্তা জোরদার করেছে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

রবিবার (২০ জুলাই) বিকেলে বিপ্লব উদ্যানে এই সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশস্থল ও এনসিপি নেতারা যে হোটেলে অবস্থান নেন, সেখানে নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে।

চট্টগ্রামের পুলিশ কর্মকর্তারা জানান, গোপালগঞ্জে এনসিপির সমাবেশকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আওয়ামী লীগ নেতাকর্মীদের সংঘর্ষ এবং কক্সবাজারের চকরিয়ায় বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা এনসিপির মঞ্চ ভেঙে দেওয়ায় বাড়তি নিরাপত্তা দেওয়া হচ্ছে।

পুলিশের একাধিক সূত্র জানায়, গতকাল বিকেলে ডগ স্কোয়াড দিয়ে পুরো মোটেল সৈকত তল্লাশি চালায় সিএমপির নগর পুলিশের একটি দল। যে তিনটি ফ্লোরে নেতারা ছিলেন, সেখানে নিরাপত্তা বাহিনীর সদস্য ছাড়া আর কাউকে অবস্থান করতে দেওয়া হয়নি। সন্ধ্যা ৭টা পর্যন্ত দেড় ঘণ্টাব্যাপী সেখানে তল্লাশি চালানো হয়।

এসসিপি সূত্রে জানা গেছে, আজ সকালে হোটেল থেকে রাঙ্গামাটিতে যাবেন এনসিপির নেতারা। সেখানে থেকে কাপ্তাই হয়ে পথসভা শেষ করে তাদের বিপ্লব উদ্যানে সমাবেশে আসার কথা রয়েছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026