1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সিলেটে মার্কিন বিনিয়োগ ও দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারে বাণিজ্যমন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে গভীর মতবিনিময় করেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন দামেস্কে বিস্ফোরণের মধ্যেও ফরাসি প্রেসিডেন্টের সিরিয়া সফর অব্যাহত বাংলাদেশ ও বিমসটেক মহাসচিবের বৈঠক: আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান সরকারি হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগ নির্ণয়ের প্রধান পরীক্ষা ‘এনএস১’ (NS1) আগামী ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত বিনামূল্যে করার নির্দেশ দিয়েছে সরকার ত্রয়োদশ জাতীয় সংসদকে ইতিহাসের সবচেয়ে কার্যকর সংসদ করার আহ্বান চিফ হুইপের লিবিয়ায় বন্দি ১৭৪ অনিয়মিত বাংলাদেশি দেশে প্রত্যাবর্তন জাপানি স্থপতির নকশায় শিশু গ্রন্থাগার নির্মাণ দ্রুত করার আশ্বাস হাইওয়ে পুলিশের নতুন অতিরিক্ত আইজিপি হিসেবে ফারুক আহমেদের দায়িত্ব গ্রহণ যুক্তরাজ্যের সাথে সহযোগিতা বাড়াবে বাংলাদেশ: নারী উন্নয়ন ও লিঙ্গ সমতা অর্জনে যৌথ উদ্যোগের ঘোষণা

মেক্সিকোতে ধর্মীয় উৎসবে সশস্ত্র হামলা, নিহত ১২

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
  • ১৪৬ বার দেখা হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

 

মেক্সিকোর গুয়ানাহুয়াতো রাজ্যের ইরাপুয়াতো শহরে এক উৎসবে সশস্ত্র হামলায় ১২ জন নিহত হয়েছেন। গতকাল বুধবার স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে। খবর: ওয়াশিংটন পোস্ট

ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার রাতে। সেন্ট জন দ্য ব্যাপটিস্টের উৎসব উপলক্ষে রাস্তায় লোকজন নাচগান ও পানাহার করছিলেন। এমন সময় অজ্ঞাত বন্দুকধারীরা গুলিবর্ষণ শুরু করে। অনলাইনে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, হামলার শিকার লোকজন চিৎকার করে ছোটাছুটি করছেন।

ইরানের পারমাণবিক পথ কি আরও গতি পাবে?ইরানের পারমাণবিক পথ কি আরও গতি পাবে?
ইরাপুয়াতোর কর্মকর্তা রডোলফো গোমেজ সার্ভান্তেস বুধবার এক সংবাদ সম্মেলনে জানান, নিহতের সংখ্যা বেড়ে ১২ জনে দাঁড়িয়েছে। এছাড়া প্রায় ২০ জন আহত হয়েছেন।

মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাউম এই হামলার নিন্দা জানিয়ে বলেন, ঘটনাটি তদন্তাধীন রয়েছে।

গত মাসে গুয়ানাহুয়াতোর সান বার্তোলো দে বেরিওসে ক্যাথলিক চার্চের আয়োজিত এক অনুষ্ঠানে গুলিবর্ষণে সাত জন নিহত হন।

মেক্সিকো সিটির উত্তর-পশ্চিমে অবস্থিত গুয়ানাহুয়াতো দেশটির সবচেয়ে সহিংস রাজ্যগুলোর মধ্যে একটি। এখানে বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠী নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার লড়াইয়ে জড়িত। চলতি বছরের প্রথম পাঁচ মাসে এই রাজ্যে ১ হাজার ৪৩৫টি হত্যাকাণ্ড ঘটেছে, যা অন্য যেকোনো রাজ্যের চেয়ে দ্বিগুণেরও বেশি।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026