1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
উচ্চমাধ্যমিকে ৩৬ শতাংশ নিয়মিত শিক্ষার্থীর পরীক্ষা বর্জন, শঙ্কায় শিক্ষাব্যবস্থা ফ্যাসিবাদবিরোধী আন্দোলন ও শিক্ষায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অবদান অনস্বীকার্য: ভূমিমন্ত্রী কর্মজীবী মায়েদের সুবিধার্থে সারা দেশে দিবা পরিচর্যা কেন্দ্র চালুর আহ্বান কেন্দ্রীয় ভেটেরিনারি হাসপাতালে মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিতের নির্দেশ নবায়নযোগ্য জ্বালানি প্রসারে বড় লক্ষ্যমাত্রা ঘোষণা বিদ্যুৎ মন্ত্রীর সারাদেশে ২৪ ঘণ্টায় হাম সন্দেহে ৩ শিশুর মৃত্যু, মোট আক্রান্তের সংখ্যা লাখ ছাড়াল দেশের সকল নাগরিককে ডিজিটাল সেবার আওতায় আনার ঘোষণা অর্থ ও পরিকল্পনামন্ত্রীর ফোলারিন বালোগানের লাল কার্ডের নিষেধাজ্ঞা স্থগিত করল ফিফা প্রধানমন্ত্রীর গুলশানের বাসভবন ‘বিশেষ শ্রেণির’ কেপিআই ঘোষণা, সর্বোচ্চ নিরাপত্তার আওতায় আশপাশ এলাকা প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের উপস্থিতি বাড়াতে সরকারের নতুন উদ্যোগ

সরাসরি যুদ্ধে যুক্তরাষ্ট্র! নিঃশর্ত আত্মসমর্পণ চাইলেন ট্রাম্প, প্রস্তুত মার্কিন যুদ্ধবিমান, পাল্টাপাল্টি আরও তীব্র হামলা, হতাহত বাড়ছে ইরান-ইসরায়েলে

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৮ জুন, ২০২৫
  • ১১৮ বার দেখা হয়েছে

ইরান-ইসরায়েল যুদ্ধ আরও ভয়াবহ আকার ধারণ করেছে। এরই মধ্যে ইরান-ইসরায়েল নিয়ে আবারও বিতর্কিত মন্তব্য দেখা গেল ডোনাল্ড ট্রাম্পের পোস্টে। সমাজমাধ্যমে তাঁর করা পোস্ট ইতোমধ্যে তৈরি করেছে নতুন চিন্তা। তাহলে ঠিক কী করতে চাইছেন তিনি। নিজের প্রথম পোস্টে তিনি লিখেছেন আনকন্ডিশনাল স্যারেন্ডার বা নিঃশর্ত আত্মসমর্পণ। অর্থাৎ তিনি ইরানের আকাশকে নিজের নিয়ন্ত্রণে নিতে চাইছেন। তিনি সেখানে আরও লেখেন আমেরিকার প্রযুক্তির কাছে ইরানের কোনো তুলনা হবে না। ইরানের হাতে বেশ কয়েকটি উন্নতমানের অস্ত্র থাকতে পারে। তবে তা দিয়ে আমেরিকাকে রোখা যাবে না। এরপর তিনি লেখেন, আমরা জানি কোথায় প্রধান নেতা লুকিয়ে রয়েছেন। তিনি একজন সহজ টার্গেট। তবে তাকে আমরা এই সময় হত্যা করার কথা ভাবছি না। পাশাপাশি সাধারণ মানুষের ওপরেও মিসাইল হামলা করা হবে না। ইসরায়েল-ইরান যুদ্ধে ফের রক্তাক্ত হয়েছে মধ্যপ্রাচ্য। আর এই আবহে তড়িঘড়ি জি৭ বৈঠক ছেড়ে দেশে ফিরলেন ডোনাল্ড ট্রাম্প। আর মার্কিন প্রেসিডেন্টের আচমকা এ পদক্ষেপকে ঘিরেই জল্পনার পারদ চড়ছে আন্তর্জাতিক মহলে। কারণ, নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে ট্রাম্প জানিয়েছেন, তিনি এমন কিছু করতে চলেছেন যা ইসরায়েল-ইরান সংঘর্ষ থামানোর থেকেও বড়। তবে কী সেই পদক্ষেপ, তা স্পষ্ট করেননি তিনি। বরং সবাইকে বলেছেন, তার পরবর্তী পদক্ষেপের দিকে নজর রাখতে। এদিকে ইসরায়েল ও ইরানের সংঘর্ষে দুই দেশই চালিয়ে যাচ্ছে ঘাত-প্রত্যাঘাতের যুদ্ধ, যা নিয়ে বিশ্বজুড়ে বাড়ছে উদ্বেগ। এ প্রেক্ষিতে হোয়াইট হাউস জানিয়েছে, পরিস্থিতির গুরুত্বের জন্যই ট্রাম্পের সফরসূচি কাটছাঁট করা হয়েছে। এমনকি আমেরিকার পররাষ্ট্র সচিব মার্কো রুবিও ফিরে আসছেন ওয়াশিংটনে। এ নিয়ে প্রশ্ন উঠেছে-তাহলে কি সরাসরি যুদ্ধে জড়াচ্ছে যুক্তরাষ্ট্র?বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026