1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
উচ্চমাধ্যমিকে ৩৬ শতাংশ নিয়মিত শিক্ষার্থীর পরীক্ষা বর্জন, শঙ্কায় শিক্ষাব্যবস্থা ফ্যাসিবাদবিরোধী আন্দোলন ও শিক্ষায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অবদান অনস্বীকার্য: ভূমিমন্ত্রী কর্মজীবী মায়েদের সুবিধার্থে সারা দেশে দিবা পরিচর্যা কেন্দ্র চালুর আহ্বান কেন্দ্রীয় ভেটেরিনারি হাসপাতালে মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিতের নির্দেশ নবায়নযোগ্য জ্বালানি প্রসারে বড় লক্ষ্যমাত্রা ঘোষণা বিদ্যুৎ মন্ত্রীর সারাদেশে ২৪ ঘণ্টায় হাম সন্দেহে ৩ শিশুর মৃত্যু, মোট আক্রান্তের সংখ্যা লাখ ছাড়াল দেশের সকল নাগরিককে ডিজিটাল সেবার আওতায় আনার ঘোষণা অর্থ ও পরিকল্পনামন্ত্রীর ফোলারিন বালোগানের লাল কার্ডের নিষেধাজ্ঞা স্থগিত করল ফিফা প্রধানমন্ত্রীর গুলশানের বাসভবন ‘বিশেষ শ্রেণির’ কেপিআই ঘোষণা, সর্বোচ্চ নিরাপত্তার আওতায় আশপাশ এলাকা প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের উপস্থিতি বাড়াতে সরকারের নতুন উদ্যোগ

তেহরানে ইসরায়েলি হামলা: ৭৮ জন নিহতের তথ্য ইরানের সংবাদমাধ্যমের

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৩ জুন, ২০২৫
  • ১০৯ বার দেখা হয়েছে

অনলাইন ডেস্ক

 

ইরানের তেহরানে একাধিক ইসরায়েলি হামলায় অন্তত ৭৮ জন নিহত এবং আরও ৩২৯ জন আহত হয়েছেন বলে স্থানীয় গণমাধ্যমের খবরে জানানো হয়েছে।

শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক বার্তাসংস্থা আনাদোলু এজেন্সি।

একইসঙ্গে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম নুর নিউজ বলছে, ইসরায়েলি হামলায় দেশটিতে ৭৮ জন নিহত হয়েছে। এছাড়া, হামলার ঘটনায় আরও ৩২৯ জন আহত হওয়ার তথ্যও জানানো হয়েছে।

সংবাদমাধ্যমটির টেলিগ্রাম চ্যানেলে করা এক পোস্টে বলা হয়েছে, এটি আনুষ্ঠানিক সংখ্যা নয়।

শুক্রবার ভোরে ইরানের রাজধানী তেহরানে ইসরায়েল এই বড় ধরনের হামলা চালায়। এ ব্যাপারে আধা-সরকারি ইরানি সংবাদ সংস্থা ফার্স এক প্রতিবেদনে জানিয়েছে, সন্ত্রাসী হামলায় তেহরানে অন্তত ৭৮ জন নিহত এবং আহত হয়েছেন প্রায় ৩২৯ জন।

আনাদোলুর প্রতিবেদনে বলা হয়, ইসরায়েল প্রায় ২০০টি যুদ্ধবিমান ব্যবহার করে ইরানের পরমাণু স্থাপনাগুলো এবং দূরপাল্লার ক্ষেপণাস্ত্রকে লক্ষ্য করে হামলা চালায়। হামলায় ইরানের বেশ কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছেন।

এ ঘটনার পর ইরান কড়া প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক আহ্বান করে ইসরায়েলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026