1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নির্বাচনের আগে লুট হওয়া অস্ত্র দ্রুত উদ্ধার করার তাগিদ বিএনপি মহাসচিব: স্বাধীনতা বিরোধী শক্তি বর্তমান রাজনৈতিক চক্রান্তে লিপ্ত বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে খেলবে না, বিকল্প দল নির্ধারণ আইসিসির দায়িত্ব বিএনপি চেয়ারম্যানের সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ ডিএমডিসি শোকজ করেছে ঢাকা-১৭ আসনের জামায়াত মনোনীত প্রার্থী ডা. এসএম খালিদুজ্জামানকে ১৩তম সাধারণ নির্বাচনে ভোটারের মনোনয়ন, বিএনপি ও জামায়াতের প্রেক্ষাপট বাংলাদেশ ভারতে বিশ্বকাপে খেলতে অযৌক্তিক শর্ত মানবে না: ড. আসিফ নজরুল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নিবন্ধিত দলগুলোর সঙ্গে ইসির বৈঠক আজ দুই বছরের আগে বাড়িভাড়া বাড়ানো যাবে না: ডিএনসিসির নতুন নির্দেশনা আশা ভোঁসলের সংগীতজীবন ও রন্ধনসংস্কৃতির বহুমাত্রিক পথচলা

১ মে ঢাকায় ‘বিশাল’ সমাবেশ করবে বিএনপি

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
  • ১১৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক

 

আগামী ১ মে শ্রমিক দিবসে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করবে বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, সমাবেশ উপলক্ষ্যে ইতোমধ্যে প্রস্তুতি শুরু হয়ে গেছে। আশা করছি বিশাল জনসভা হবে।

মঙ্গলবার (২২ এপ্রিল) গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক যৌথসভা শেষে এ কথা বলেন তিনি।

যৌথসভায় উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের যুগ্ম মহাসচিবগণ, ঢাকা মহানগর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা এতে অংশ নেন।

সরকারি ছুটির দিনে সমাবেশ হওয়ার কারণে জনদুর্ভোগ কম হবে বলে আশা করেন নজরুল ইসলাম। ১ মে দুপুর ২টায় সমাবেশ শুরু হবে জানিয়ে তিনি বলেন, আমাদের ইচ্ছা ছিল সমাবেশে প্রধান অতিথি হিসেবে ম্যাডামকে (খালেদা জিয়া) থাকতে অনুরোধ করব। কিন্তু উনার শারীরিক অবস্থা খুব বেশি ভালো না। এজন্য দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অনুরোধ করেছি। আশা করছি, তিনি ভার্চুয়ালি বক্তব্য রাখবেন।

সমাবেশে দলের মহাসচিব মির্জা ফখরুলসহ সিনিয়র নেতারা উপস্থিত থাকবেন বলে জানান নজরুল ইসলাম খান।

শ্রম সংস্কার কমিশনের প্রস্তাবগুলো বিএনপি সমর্থন করে জানিয়ে নজরুল ইসলাম বলেন, আমাদের কাছে যেটা মনে হয়েছে শ্রম সংস্কার কমিশন শুধু শ্রমিকদের দিয়ে নয়, এই কমিশনের সদস্য হিসেবে সরকার পক্ষের লোক আছে, মালিক পক্ষের লোক আছে এবং স্বাধীন ব্যক্তিও আছেন। কাজেই তারা সবাই মিলে যে সুপারিশ করেছে শ্রমিকদের সব আকাঙ্ক্ষা হয়ত পূরণ করা যায়নি, কিন্তু যতটুকু করা হয়েছে সেটাকে আমরা সমর্থন করি।

বিএনপির এই শ্রমিক নেতা বলেন, এ দেশের শ্রমজীবী মানুষরা ভালো নেই। আগেও দেশের শ্রমজীবী মানুষের ন্যূনতম মজুরি আদায় করতে পারিনি। মে দিবসের মূল দাবি ছিল, দৈনিক ৮ ঘণ্টা কাজ। এই দাবি আদায়ের লড়াই ছিল মে দিবসের লড়াই। কিন্তু বিজয় লাভের পরও সব শ্রমিক ৮ ঘণ্টা কাজের অধিকার পেয়েছে এটা বলা যাবে না।

আমাদের দেশে শিল্প সেক্টরে শ্রমিকদের দৈনিক ৮ ঘণ্টার বেশি কাজ করানো হয়। সেটা অনেক ক্ষেত্রে বিনা বেতনে হয় বলেও দাবি করেন নজরুল ইসলাম।

সমাবেশ সফল করতে বিএনপির অঙ্গসংগঠন শ্রমিক দল বেশ কয়েকবার মিটিং এবং উদযাপন কমিটি গঠন করেছে বলে জানান নজরুল ইসলাম খান। তিনি বলেন, আজকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আমন্ত্রণে ঢাকা মহানগর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনগুলো আলোচনা করেছি কীভাবে সমাবেশ শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে করা যায়।

ঢাকার সমাবেশে আশপাশের জেলার নেতারা অংশ নেবেন উল্লেখ করে নজরুল ইসলাম বলেন, অন্যান্য জেলার নেতারা নিজ-নিজ উদ্যোগে স্ব-স্ব জেলায় কর্মসূচি পালন করবেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সৈয়দ এমরান সালেহ প্রিন্স প্রমুখ।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2021 deshmediabd.com