1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নির্বাচনের আগে লুট হওয়া অস্ত্র দ্রুত উদ্ধার করার তাগিদ বিএনপি মহাসচিব: স্বাধীনতা বিরোধী শক্তি বর্তমান রাজনৈতিক চক্রান্তে লিপ্ত বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে খেলবে না, বিকল্প দল নির্ধারণ আইসিসির দায়িত্ব বিএনপি চেয়ারম্যানের সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ ডিএমডিসি শোকজ করেছে ঢাকা-১৭ আসনের জামায়াত মনোনীত প্রার্থী ডা. এসএম খালিদুজ্জামানকে ১৩তম সাধারণ নির্বাচনে ভোটারের মনোনয়ন, বিএনপি ও জামায়াতের প্রেক্ষাপট বাংলাদেশ ভারতে বিশ্বকাপে খেলতে অযৌক্তিক শর্ত মানবে না: ড. আসিফ নজরুল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নিবন্ধিত দলগুলোর সঙ্গে ইসির বৈঠক আজ দুই বছরের আগে বাড়িভাড়া বাড়ানো যাবে না: ডিএনসিসির নতুন নির্দেশনা আশা ভোঁসলের সংগীতজীবন ও রন্ধনসংস্কৃতির বহুমাত্রিক পথচলা

গণপরিষদ নাকি সংসদ আলোচনায় নতুন সংবিধান সেকেন্ড রিপাবলিক

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২ মার্চ, ২০২৫
  • ১৩১ বার দেখা হয়েছে

বাংলাদেশে দ্বিতীয় প্রজাতন্ত্র (সেকেন্ড রিপাবলিক) কায়েম করতে চাইছে বিপ্লব থেকে জন্ম নেওয়া নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির আত্মপ্রকাশ অনুষ্ঠানে ‘গণপরিষদ নির্বাচন’ এবং ‘নতুন সংবিধান’ প্রণয়নেরও ঘোষণা দেওয়া হয়েছে। অন্যদিকে দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপিসহ সমমনা কয়েকটি দল জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানাচ্ছে। এ প্রেক্ষাপটে প্রশ্ন উঠেছে, গণপরিষদ নির্বাচন নাকি সংসদ, কোনটা অগ্রাধিকার পাবে? এই ইস্যুতে সামনের দিনগুলোতে দেশের রাজনীতি কোন পথে যাবে, তা নিয়েও রাজনৈতিক মহলে জোর আলোচনা শুরু হয়েছে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, ‘যারা গণপরিষদের কথা সামনে আনছে, যারা সেকেন্ড রিপাবলিকের কথা সামনে আনছে, হয় তারা বোঝে না, অথবা বুঝে আমাদের এই রাষ্ট্রব্যবস্থাকে গণতান্ত্রিক ব্যবস্থায় নিয়ে যাওয়ার পথ আরও দীর্ঘায়িত করার ষড়যন্ত্র করছে।’ এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম শুক্রবার দলের ঘোষণাপত্রে বলেন, ‘২০২৪ গণ অভ্যুত্থান আমাদের সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠার লড়াই সূচনা করেছে। একটি গণতান্ত্রিক নতুন সংবিধান প্রণয়নের মাধ্যমে আমাদেরকে সাংবিধানিক স্বৈরতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সব সম্ভাবনার অবসান ঘটাতে হবে। আমাদের সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠার জন্য গণপরিষদ নির্বাচনের মাধ্যমে একটি নতুন সংবিধান প্রণয়ন আমাদের অন্যতম প্রাথমিক লক্ষ্য।’ এনসিপির ঘোষণাপত্রের এই ‘সেকেন্ড রিপাবলিক’ ও ‘গণপরিষদ নির্বাচন’ নিয়েই এখন দেশের রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনা শুরু হয়েছে। বিএনপি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টিসহ (সিপিবি) কয়েকটি দল মনে করছে, গণপরিষদ নির্বাচনের কথা বলে মূলত জাতীয় নির্বাচনকে দীর্ঘায়িত করার পরিকল্পনা চলছে।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2021 deshmediabd.com