1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
উচ্চমাধ্যমিকে ৩৬ শতাংশ নিয়মিত শিক্ষার্থীর পরীক্ষা বর্জন, শঙ্কায় শিক্ষাব্যবস্থা ফ্যাসিবাদবিরোধী আন্দোলন ও শিক্ষায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অবদান অনস্বীকার্য: ভূমিমন্ত্রী কর্মজীবী মায়েদের সুবিধার্থে সারা দেশে দিবা পরিচর্যা কেন্দ্র চালুর আহ্বান কেন্দ্রীয় ভেটেরিনারি হাসপাতালে মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিতের নির্দেশ নবায়নযোগ্য জ্বালানি প্রসারে বড় লক্ষ্যমাত্রা ঘোষণা বিদ্যুৎ মন্ত্রীর সারাদেশে ২৪ ঘণ্টায় হাম সন্দেহে ৩ শিশুর মৃত্যু, মোট আক্রান্তের সংখ্যা লাখ ছাড়াল দেশের সকল নাগরিককে ডিজিটাল সেবার আওতায় আনার ঘোষণা অর্থ ও পরিকল্পনামন্ত্রীর ফোলারিন বালোগানের লাল কার্ডের নিষেধাজ্ঞা স্থগিত করল ফিফা প্রধানমন্ত্রীর গুলশানের বাসভবন ‘বিশেষ শ্রেণির’ কেপিআই ঘোষণা, সর্বোচ্চ নিরাপত্তার আওতায় আশপাশ এলাকা প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের উপস্থিতি বাড়াতে সরকারের নতুন উদ্যোগ

ট্রাম্প-মোদি ফোনালাপ, যা জানালো হোয়াইট হাউস

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০২৫
  • ১৭৫ বার দেখা হয়েছে

ডিজিটাল ডেস্ক

 

মার্কিন প্রেসিডেন্ট হিসেবে গত ২০ জানুয়ারি শপথ নেন ডোনাল্ড ট্রাম্প। সেইদিনেই ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এরপর এক সপ্তাহ পর গতকাল সোমবার (২৭ জানুয়ারি) টেলিফোনে কথা হলো মোদি ও ট্রাম্পের। হোয়াইট হাউসের পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। খবর রয়টার্স ও এনডিটিভির।

প্রতিবেদনে বলা হয়েছে, দেশ দুইটির মধ্যে সম্পর্ক আরও মজবুত করতে দুই নেতার কথা হয়েছে। হোয়াইট হাউসের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্পের ফলপ্রসূ আলোচনা হয়েছে। দুই নেতা ভারত-যুক্তরাষ্ট্রের মধ্যকার সহযোগিতা সম্প্রসারণ ও গভীর করার বিষয়ে আলোচনা করেছেন। তারা ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নিরাপত্তা, মধ্যপ্রাচ্য ও ইউরোপসহ আঞ্চলিক অনেক বিষয় নিয়েও আলোচনা করেছেন।

বিবৃতিতে আরও বলা হয়, প্রেসিডেন্ট ট্রাম্প ভারতের যুক্তরাষ্ট্রে তৈরি নিরাপত্তা সরঞ্জাম কেনা বৃদ্ধি এবং দুই দেশের মধ্যে একটি ন্যায্য বাণিজ্যিক সম্পর্কের দিকে এগিয়ে যাওয়ার ওপর গুরুত্ব দিয়েছেন।

এ ছাড়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হোয়াইট হাউস সফরের পরিকল্পনা নিয়ে আলোচনা করেছেন দুই নেতা। তারা যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে শক্তিশালী বন্ধুত্বপূর্ণ ও কৌশলগত সম্পর্কের গুরুত্বের ওপর জোর দিয়েছেন।

হোয়াইট হাউসের বিবৃতিতে আরও বলা হয়েছে, মোদি-ট্রাম্প যুক্তরাষ্ট্র-ভারত কৌশলগত অংশীদারত্ব এবং ভারত-প্রশান্ত মহাসাগরীয় কোয়াড অংশীদারত্ব এগিয়ে নেওয়ার বিষয়ে নিজেদের অঙ্গীকারের প্রতিও গুরুত্ব আরোপ করেছেন।

ভারত চলতি বছরের শেষ দিকে প্রথমবারের মতো কোয়াড শীর্ষ সম্মেলনের আয়োজন করতে যাচ্ছে।

এদিকে ট্রাম্পের সঙ্গে ফোনালাপের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট দিয়েছেন মোদি। তিনি লিখেছেন, আমার প্রিয় বন্ধু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলতে পেরে আনন্দিত। তার ঐতিহাসিক দ্বিতীয় মেয়াদের জন্য তাকে অভিনন্দন। আমরা পারস্পরিক উপকারী এবং বিশ্বস্ত অংশীদারিত্বে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের জনগণের কল্যাণ এবং বিশ্ব শান্তি, সমৃদ্ধি ও নিরাপত্তার জন্য আমরা একসঙ্গে কাজ করব।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026