1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আগামী পাঁচ বছরে নবায়নযোগ্য উৎস থেকে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা চট্টগ্রামকে লজিস্টিক হাব হিসেবে গড়ে তুলতে সরকারের মেগা পরিকল্পনা ঢালাও আসামি ও নানা অসংগতি: ঝুলে আছে জুলাই আন্দোলনের অধিকাংশ মামলার তদন্ত মেক্সিকো ও ইংল্যান্ডের নকআউট পর্বের ম্যাচ নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে লালমনিরহাটে যৌতুকবিহীন ৭ জুটির গণবিয়ে সম্পন্ন, এলাকায় ব্যাপক প্রশংসা ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও শেষ বিদায়ের আনুষ্ঠানিক কর্মসূচি শুরু আগামী আগস্ট মাসজুড়ে অনলাইনে নেওয়া হবে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আবেদন ক্রিশ্চিয়ানো রোনালদোর মানবিকতা: ভূমিকম্পে পা হারানো ভেনেজুয়েলার শিশুকে জার্সি ও ভিডিও বার্তা প্রেরণ আয়াতুল্লাহ খামেনির শেষকৃত্য: পাঁচ হাজারেরও বেশি স্কুল উন্মুক্ত করল ইরান বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

নতুন কর্মসূচি নিয়ে মাঠে নামছে বিএনপি ও সমমনা দলগুলো

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫
  • ১৬৫ বার দেখা হয়েছে

অনলাইন ডেস্ক

 

বিএনপি ও সমমনা দলগুলো শিগগিরিই নতুন কর্মসূচি নিয়ে মাঠে নামছে বলে জানিয়েছেন ১২ দলীয় জোটের প্রধান মোস্তফা জামাল হায়দার।

শনিবার (১১ জানুয়ারি) বিএনপির সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা জানান।

মোস্তফা জামাল বলেন, আমরা শিগগিরিই নতুন কর্মসূচি নিয়ে মাঠে নামছি। বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি, সমস্যা এবং সংকটসহ নানান বিষয়ে দুই ঘণ্টাব্যাপী আলোচনা করেছি। আগামী দু-তিন দিনের মধ্যেই কর্মসূচির ঘোষণা আসবে।

তিনি বলেন, ‘গত ৫ আগস্টের বিজয় আজকে বিভিন্নভাবে বিপদগ্রস্ত হতে চলেছে। আমরা সবাই উপলব্ধি করছি জুলাই-আগস্টের ফ্যাসিবাদবিরোধী সংগ্রামী মেজাজ, সেটা কিছুটা হলেও হারিয়ে যেতে বসেছে। আমাদের ঐক্যে কোথায় যেন একটা চিড় ধরেছে। আমরা এর সমাধান করতে চাই এবং আগামী দু-তিন দিনের মধ্যে সর্বদলীয়ভাবে জুলাই আগস্টে যেভাবে আন্দোলন করেছি, একত্রে ছিলাম, সেভাবে একত্রে পরবর্তী কর্মসূচি ঘোষণা করব। জনজীবনের বিরাজমান যে সমস্যা, দ্রব্যমূল্যের কশাঘাত ও নির্বাচন-সংক্রান্ত যে কুহেলিকা, যে ভিন্ন কথাবার্তা এবং ধূম্রজাল—এ সমস্ত সুনির্দিষ্ট ব্যাখ্যা আমরা প্রদান করব।’

এ সময় নজরুল ইসলাম খান বলেন, ‘জুলাই-আগস্টের আন্দোলনে এক দফার একটা অংশ আমরা অর্জন করতে পেরেছি। আরেকটা অংশ হলো গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা। আমরা সবাই জানি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা মানে হলো দেশে গণতান্ত্রিক শাসন প্রতিষ্ঠা। সেই শাসন প্রতিষ্ঠা হয় একটা জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে। আমরা সেটার জন্যই অপেক্ষা করছিলাম। কিন্তু সম্প্রতি নানাজনে নানা কথা বলা শুরু করেছে। অন্যান্য কিছু নির্বাচনের কথা আলোচনা হচ্ছে। আমরা মনে করি যেটা গোটা আকাঙ্ক্ষার সঙ্গে সংগতিপূর্ণ নয়।’

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026