1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ভেনেজুয়েলার ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের পাশে মেসি ও রোনালদো ন্যাটো সম্মেলন শেষে হোয়াইট হাউসে ট্রাম্প-নেতানিয়াহু সম্ভাব্য বৈঠকের আভাস পেনাল্টি গোলে ফ্রান্সের কাছে হেরে প্যারাগুয়ের বিদায়, গর্বিত গোলরক্ষক গিল ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে প্রায় ৩ হাজার, চলছে ধসে পড়া ভবন অপসারণ সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের ড্রোন হামলা, ব্যাপক ক্ষয়ক্ষতির দাবি বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ফ্রান্স, এমবাপ্পের পেনাল্টি গোলে প্যারাগুয়েকে বিদায় বলিউড অভিনেতা আমির খানের তৃতীয় বিবাহ কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহার ড্রিবলিং সংখ্যায় পিছিয়ে পড়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো জাতিসংঘ পুলিশ প্রধানদের সম্মেলনে যোগ দিতে নিউইয়র্ক যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসে ট্রাম্পকে প্রধানমন্ত্রী তারেক রহমানের অভিনন্দন

১০ মিনিটের পথ আড়াই ঘণ্টায়

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪
  • ১৬৬ বার দেখা হয়েছে

মুগদা, কমলাপুর থেকে যাত্রাবাড়ী মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারে পৌঁছাতে পড়তে হচ্ছে ভয়াবহ যানজটে। এ দুর্ভোগ এখন নিত্যসঙ্গী। ১০ থেকে ২০ মিনিট লাগার কথা থাকলেও ২ থেকে আড়াই ঘণ্টা লাগছে। অন্যদিকে ফ্লাইওভারের ওপর বিভিন্ন স্পটে বাস থামিয়ে যত্রতত্র যাত্রী ওঠানো-নামানো তীব্র করছে পরিস্থিতি। আবার ফ্লাইওভার কর্তৃপক্ষের অব্যবস্থাপনা ও পুলিশের অবহেলায় দুর্ভোগ পোহাতে হচ্ছে এ পথে চলাচলকারী যাত্রীদের। এ ফ্লাইওভারে ওঠানামার রাস্তা, টোল প্লাজা ঘুরে এমন চিত্রই পাওয়া গেছে। প্রতিদিন হাজার হাজার মানুষ ভোগান্তির শিকার হচ্ছে।

ভুক্তভোগী যাত্রীরা জানান, টোল প্লাজায় ধীরগতিতে টোল আদায়ের কারণে যানবাহনের লম্বা লাইন সৃষ্টি হচ্ছে। একদিকে যানবাহনের এ লাইন কমলাপুর পেরিয়ে চলে যাচ্ছে। আবার টোল দেওয়ার পরও সামনে এগোতেই গুলিস্তান পয়েন্টে যানজটে আটকে যাচ্ছে। সব মিলে মেয়র হানিফ ফ্লাইওভারের যাত্রাবাড়ী থেকে গুলিস্তান পার হতে ঘণ্টার পর ঘণ্টা ব্যয় হচ্ছে।

পুলিশের স্বল্পতাকেও দায়ী করছেন অনেকে। আবার মেট্রোরেল এবং আন্ডারপাস নির্মাণের কারণেও যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026