1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ভেনেজুয়েলার ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের পাশে মেসি ও রোনালদো ন্যাটো সম্মেলন শেষে হোয়াইট হাউসে ট্রাম্প-নেতানিয়াহু সম্ভাব্য বৈঠকের আভাস পেনাল্টি গোলে ফ্রান্সের কাছে হেরে প্যারাগুয়ের বিদায়, গর্বিত গোলরক্ষক গিল ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে প্রায় ৩ হাজার, চলছে ধসে পড়া ভবন অপসারণ সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের ড্রোন হামলা, ব্যাপক ক্ষয়ক্ষতির দাবি বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ফ্রান্স, এমবাপ্পের পেনাল্টি গোলে প্যারাগুয়েকে বিদায় বলিউড অভিনেতা আমির খানের তৃতীয় বিবাহ কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহার ড্রিবলিং সংখ্যায় পিছিয়ে পড়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো জাতিসংঘ পুলিশ প্রধানদের সম্মেলনে যোগ দিতে নিউইয়র্ক যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসে ট্রাম্পকে প্রধানমন্ত্রী তারেক রহমানের অভিনন্দন

উত্তরায় সাবেক এমপিপুত্রের শ্বশুরবাড়ি থেকে ১ কোটি ১৬ লাখ টাকা উদ্ধার

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৭৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক ঢাকা

 

রাজধানীর উত্তরার একটি বাড়িতে অভিযান চালিয়ে নগদ ১ কোটি ১৬ লাখ টাকা এবং বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা উদ্ধার করার কথা জানিয়েছে পুলিশ। গতকাল রোববার পুলিশ ও সেনাবাহিনী যৌথভাবে এ অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে।

ঢাকা মহানগর পুলিশের নিউজ পোর্টাল ‘ডিএমপিনিউজ ডট ওআরজি’তে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে, যে বাড়িতে অভিযান চালানো হয়, সেটি সাবেক সংসদ সদস্য মোহাম্মদ হাবিব হাসানের ছেলে আবির হাসানের (তামিম) শ্বশুরবাড়ি। গ্রেপ্তার ব্যক্তিরা জানিয়েছেন, জব্দ করা টাকা, বৈদেশিক মুদ্রা ও গাড়ি দুটি সাবেক সংসদ সদস্য মোহাম্মদ হাবিব হাসান ও তাঁর পরিবারের সদস্যদের।

প্রতিবেদনের তথ্যানুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শাহজাদা খান সাজ্জাদ, তৌজিদুল ইসলাম ও সাইফুল ইসলাম। ওই বাড়ি থেকে দেশি-বিদেশি মুদ্রার পাশাপাশি দুটি প্রাইভেট কার এবং ‘পুলিশ’ লেখা তিনটি বুলেটপ্রুফ জ্যাকেট উদ্ধার করা হয়েছে। বুলেটপ্রুফ জ্যাকেটগুলো ঢাকা-১৮ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ হাবিব হাসান ও তাঁর ছেলে আবির হাসান এবং গ্রেপ্তার ব্যক্তিরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ব্যবহার করেছিলেন। হাবিব হাসান ও তাঁর ছেলে আবির হাসান এখন আত্মগোপনে আছেন

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026