1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বন্যা ও ঘূর্ণিঝড় মোকাবিলায় দেশের ৪৩ জেলায় ৩২০টি বন্যা আশ্রয়কেন্দ্র নির্মাণ প্রধানমন্ত্রীর কার্যালয়ে নতুন মুখপাত্র নিযুক্ত জ্বালানি সংকটের প্রভাবে দ্রব্যমূল্য বৃদ্ধি সম্ভাবনা যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সঙ্গে প্রধানমন্ত্রী সাক্ষাৎ বিএনপি সংবিধান সংশোধন বিষয়ে দ্বিচারিতার অভিযোগ স্বতন্ত্র এমপির ভারত–পাকিস্তান উত্তেজনা: পাল্টাপাল্টি হুঁশিয়ারিতে নতুন করে উদ্বেগ গণভোটের ফলাফল ও রাষ্ট্র সংস্কার অধ্যাদেশ বাতিলের প্রতিবাদে এনসিপির সংবাদ সম্মেলন আজ ইস্টার সানডে উপলক্ষে প্রধানমন্ত্রীর সঙ্গে খ্রিষ্টান সম্প্রদায়ের মতবিনিময় হাম-রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কর্মসূচি শুরু, ২০২৬ সালের মধ্যে নিয়ন্ত্রণের লক্ষ্য যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো গোপন চুক্তি নেই: পররাষ্ট্রমন্ত্রী

১৫ লাখের ছাগলটি কেনা হয় যশোর থেকে! দাম ১ লাখ

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪
  • ১৭৭ বার দেখা হয়েছে

অনলাইন ডেস্ক

 

ছাগলকাণ্ডে সমালোচিত সাদিক অ্যাগ্রোতে দিনভর উচ্ছেদ অভিযান চালিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। বৃহস্পতিবার (২৭ জুন) দুপুরে মোহাম্মদপুরের সাতমসজিদ হাউজিং ও নবীনগর হাউজিংয়ে অবস্থিত দেশজুড়ে আলোচিত এই এগ্রোর দুই স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

অভিযানে নেতৃত্ব দেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের অঞ্চল-৫ এর নির্বাহী কর্মকর্তা মো. মোতাকাব্বির আহমেদ।

এবার ঈদুল আজহায় ১৫ লাখ টাকায় একটি ছাগলের মাধ্যমে ভাইরাল হন ‘সাদিক অ্যাগ্রো’ মালিক মোহাম্মদ ইমরান হোসাইন।

একই সঙ্গে আলোচনায় আসেন সদ্য ওএসডিতে যাওয়া রাজস্ব কর্মকর্তা মতিউর রহমানের ছেলে ইফাত।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার হয়, ওই ছাগলটি বিদেশি প্রজাতির, এটি ১৫ লাখ টাকায় ক্রয় করেছেন ইফাত। এর মধ্যে এক লাখ টাকা বায়না দিয়েছেন। যদিও ঈদের পর সাদিক এগ্রোর পক্ষ থেকে বলা হয়, বায়না দিয়েও ছাগল নেননি ইফাত।

খোঁজ নিয়ে জানা গেছে, ছাগলকাণ্ডের সেই ১৫ লাখ টাকার ছাগল নিয়ে দেশব্যাপী তুলকালাম হয়ে গেলেও আলোচিত সেই ছাগলটি দেশীয় জাতের।

সাদিক এগ্রোর কর্মচারিরা জানিয়েছেন, ওই ছাগলটি যশোরের একটি বাজার থেকে মাস দুয়েক আগে ১ লাখ টাকায় আনা হয়। তবে ঈদ সামনে রেখে সেটি বিদেশি ব্রিটল জাতের ছাগল বলে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল করেন ইমরান হোসেন। এরপর এর দাম নির্ধারণ করা হয় ১৫ লাখ টাকা, যেটি ক্রয় করেন আলোচিত এনবিআর কর্মকর্তা মতিউরপুত্র মুশফিকুর রহমান ইফাত।

 

সাদেক এগ্রোর ইনচার্জ মো. শরীফও যশোর থেকে ছাগল আনার এ তথ্য গণমাধ্যমের কাছে স্বীকার করেছেন।

এদিকে উচ্ছেদ অভিযান শুরু হওয়ার পর এক প্রতিক্রিয়ায় মোহাম্মদ ইমরান হোসাইন বলেন, “এই জমির মালিক আমি নই। আমি এই জায়গার একজন ভাড়াটিয়া। তাই উচ্ছেদ অভিযানে আমার কিছু যায় আসে না। আমি অন্য জায়গায় চলে যাব।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026