1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ভেনেজুয়েলার ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের পাশে মেসি ও রোনালদো ন্যাটো সম্মেলন শেষে হোয়াইট হাউসে ট্রাম্প-নেতানিয়াহু সম্ভাব্য বৈঠকের আভাস পেনাল্টি গোলে ফ্রান্সের কাছে হেরে প্যারাগুয়ের বিদায়, গর্বিত গোলরক্ষক গিল ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে প্রায় ৩ হাজার, চলছে ধসে পড়া ভবন অপসারণ সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের ড্রোন হামলা, ব্যাপক ক্ষয়ক্ষতির দাবি বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ফ্রান্স, এমবাপ্পের পেনাল্টি গোলে প্যারাগুয়েকে বিদায় বলিউড অভিনেতা আমির খানের তৃতীয় বিবাহ কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহার ড্রিবলিং সংখ্যায় পিছিয়ে পড়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো জাতিসংঘ পুলিশ প্রধানদের সম্মেলনে যোগ দিতে নিউইয়র্ক যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসে ট্রাম্পকে প্রধানমন্ত্রী তারেক রহমানের অভিনন্দন

ঈদের দিনে চন্দ্রিমা উদ্যান, সংসদ ভবন এলাকায় মানুষের ঘোরাঘুরি

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৭ জুন, ২০২৪
  • ২২৯ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক ঢাকা

 

ঢাকার স্থানীয় বাসিন্দারা ছাড়াও ঈদের ছুটিতে অনেকেই রাজধানীতে রয়ে গেছেন। পশু কোরবানিসহ সারা দিনের নানা ব্যস্ততা শেষে বিকেলে পরিবার নিয়ে কিংবা বন্ধুবান্ধবের সঙ্গে অনেকেই ঘুরতে বেড়িয়েছেন। ফাঁকা ঢাকায় আজ সোমবার বিকেলে রাজধানীর চন্দ্রিমা উদ্যান ও মানিক মিয়া অ্যাভিনিউ-সংলগ্ন সংসদ ভবন এলাকায় এমন চিত্র দেখা যায়।

সরেজমিনে দেখা যায়, চন্দ্রিমা উদ্যান ও সংসদ ভবন এলাকায় বহু মানুষের সমাগম। শিশুরা বাবা-মায়ের সঙ্গে ঘুরছে। অনেক তরুণ-তরুণী বসে গল্প করছেন। আবার দল বেঁধে ছেলে-মেয়েরাও ঘুরতে এসেছে। মানুষের এই সমাগমে পাঁপড়, বাদাম, ফল, আইসক্রিমসহ নানা ধরনের ভ্রাম্যমাণ খাবারের দোকানও জমজমাট। বসেছে বেলুন, খেলনা, পুতুলের দোকানও।

স্ত্রী ও মেয়েকে নিয়ে চন্দ্রিমা উদ্যানে ঘুরতে এসেছেন মেহেদী হাসান৷ তিনি পেশায় ফ্রিল্যান্সার। এবার ঈদে গ্রামের বাড়ি বরিশালে যাননি তিনি। মেহেদী হাসান প্রথম আলোকে বলেন, ‘সারা দিন বাসায় ছিলাম। ঈদের দিন, তাই স্ত্রী ও মেয়েকে নিয়ে ঘুরতে এলাম।’

চন্দ্রিমা উদ্যানেও ঘুরতে আসা মানুষের সংখ্যা ছিল চোখে পড়ার মতো
চন্দ্রিমা উদ্যানেও ঘুরতে আসা মানুষের সংখ্যা ছিল চোখে পড়ার মতোছবি: প্রথম আলো
বেড়াতে এসেছে এসহান আহমেদ ও শাহরিয়ার আবিদ নামের দুই বন্ধুও। তারা দশম শ্রেণির শিক্ষার্থী। চন্দ্রিমা উদ্যানে এসহান আহমেদ প্রথম আলোকে বলে, এবার তার পরিবার ঢাকায় ঈদ করছে। আবার ঢাকায় তাদের আত্মীয়স্বজনও আছে। সকালে থেকে আত্মীয়দের বাসায় সে অনেক খেয়েছে। একটু ঘুমাতে ইচ্ছা করছিল। কিন্তু ঈদের দিন সে ঘুমিয়ে কাটাতে চায় না। তাই বন্ধুকে নিয়ে চন্দ্রিমা উদ্যানে সে ঘুরতে এসেছে।

ঈদের দিন ছুটি হওয়ায় অন্য সম্প্রদায়ের মানুষের উপস্থিতিও লক্ষণীয়। চন্দ্রিমা উদ্যানে রতন শর্মা প্রথম আলোকে বলেন, আজ তাঁর কারখানা বন্ধ। আগামীকাল মঙ্গলবার কারখানা খোলা। বন্ধ থাকায় তাঁরা তিনজন মিলে এখানে ঘুরতে এসেছেন।

মানিক মিয়া অ্যাভিনিউ-সংলগ্ন সংসদ ভবন এলাকায় দেখা যায়, বেলা যত গড়িয়ে যাচ্ছে, ততই মানুষের সংখ্যা বাড়ছে। এখানে এক ছেলে ও এক মেয়েকে নিয়ে ঘুরতে আসেন মুজিবর রহমান। তিনি বলেন, ‘সারা দিন বাসায় ছিলাম। ছেলেমেয়েরা তো আর ঈদের দিন বাসায় থাকতে চায় না। তাই ওদেরকে নিয়ে ঘুরতে এলাম।’

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026