1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ভেনেজুয়েলার ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের পাশে মেসি ও রোনালদো ন্যাটো সম্মেলন শেষে হোয়াইট হাউসে ট্রাম্প-নেতানিয়াহু সম্ভাব্য বৈঠকের আভাস পেনাল্টি গোলে ফ্রান্সের কাছে হেরে প্যারাগুয়ের বিদায়, গর্বিত গোলরক্ষক গিল ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে প্রায় ৩ হাজার, চলছে ধসে পড়া ভবন অপসারণ সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের ড্রোন হামলা, ব্যাপক ক্ষয়ক্ষতির দাবি বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ফ্রান্স, এমবাপ্পের পেনাল্টি গোলে প্যারাগুয়েকে বিদায় বলিউড অভিনেতা আমির খানের তৃতীয় বিবাহ কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহার ড্রিবলিং সংখ্যায় পিছিয়ে পড়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো জাতিসংঘ পুলিশ প্রধানদের সম্মেলনে যোগ দিতে নিউইয়র্ক যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসে ট্রাম্পকে প্রধানমন্ত্রী তারেক রহমানের অভিনন্দন

রাজধানীর বসুন্ধরায় আইএসডি স্কুলের সামনে গুলি

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৮ মে, ২০২৪
  • ২১৭ বার দেখা হয়েছে

 

ডিজিটাল ডেস্ক

 

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত ঢাকা ইন্টারন্যাশনাল স্কুলের (আইএসডি) সামনে গুলির ঘটনা ঘটেছে। আজ বুধবার (৮ মে) বিকাল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।

গুলিতে দুটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কোনো মানুষ হতাহত হননি। এ ঘটনায় স্কুলের শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়েছে।

পুলিশ বলছে, ভুল করে একজন অভিভাবকের ‘লাইসেন্স করা’ শটগান থেকে মিসফায়ার হয়েছে।

রাজধানীর ভাটারা থানার ওসি কাজী মাইনুল ইসলাম বলেন, বসুন্ধরা আবাসিক এলাকার ঢাকা ইন্টারন্যাশনাল স্কুলের (আইএসডি) সামনে গুলির ঘটনা ঘটেছে। এতে দুটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। তা ছাড়া তেমন কিছু হয়নি। বিষয়টি অসাবধানতাবশত হয়েছে। তারপরও ঘটনায় জড়িতদের কাছে বিষয়টি জানা হচ্ছে। তাদের বক্তব্যের পর বিস্তারিত বলা যাবে।

গুলির ঘটনাকে ‘মিসফায়ার’ বলে দাবি করেছেন গুলশান বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (ডিসি) হাসানুজ্জামান মোল্যা। তিনি বলেন, কোন গাড়ি থেকে কার বন্দুক থেকে গুলি বের হলো, তা তদন্ত করা হচ্ছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026