1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ভেনেজুয়েলার ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের পাশে মেসি ও রোনালদো ন্যাটো সম্মেলন শেষে হোয়াইট হাউসে ট্রাম্প-নেতানিয়াহু সম্ভাব্য বৈঠকের আভাস পেনাল্টি গোলে ফ্রান্সের কাছে হেরে প্যারাগুয়ের বিদায়, গর্বিত গোলরক্ষক গিল ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে প্রায় ৩ হাজার, চলছে ধসে পড়া ভবন অপসারণ সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের ড্রোন হামলা, ব্যাপক ক্ষয়ক্ষতির দাবি বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ফ্রান্স, এমবাপ্পের পেনাল্টি গোলে প্যারাগুয়েকে বিদায় বলিউড অভিনেতা আমির খানের তৃতীয় বিবাহ কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহার ড্রিবলিং সংখ্যায় পিছিয়ে পড়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো জাতিসংঘ পুলিশ প্রধানদের সম্মেলনে যোগ দিতে নিউইয়র্ক যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসে ট্রাম্পকে প্রধানমন্ত্রী তারেক রহমানের অভিনন্দন

গাড়িতে অযাচিত স্টিকার ব্যবহারের বিরুদ্ধে পুলিশের সাঁড়াশি অভিযান

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১ মে, ২০২৪
  • ২২২ বার দেখা হয়েছে

গাড়িতে অযাচিত স্টিকার ব্যবহারের বিরুদ্ধে রাজধানীতে সাঁড়াশি অভিযান চালিয়েছে পুলিশ। বুধবার (১ মে) সকালে এ অভিযান চালায় ডিএমপির ট্রাফিক ওয়ারী বিভাগের পুলিশ সদস্যরা।

জানা গেছে, বিভিন্ন ধরনের গাড়িতে বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থা, বিভিন্ন বাহিনী, মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর ও বিভিন্ন পেশার স্টিকার বিধি-বহির্ভূতভাবে ব্যবহার করে ট্রাফিক আইন ভঙ্গ করছিল যানবাহনের কিছু চালক। এ অপরাধের রাশ টানতে ডিএমপির সব অপরাধ বিভাগ ও ট্রাফিক বিভাগকে নির্দেশ দেন ঢাকা মহানগরীর পুলিশ কমিশনার হাবিবুর রহমান।

সেই মোতাবেক ট্রাফিক ওয়ারী বিভাগের অধীন ঢাকার অন্যতম প্রবেশমুখ ডেমরা স্টাফ কোয়াটার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন ডিএমপির ট্রাফিক ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার আশরাফ ইমাম। ট্রাফিক ওয়ারী বিভাগের সদস্যদেরকে তিনটি টিমে ভাগ করে অভিযান পরিচালনা করা হয়।

প্রথম টিমের ইনচার্জ হিসেবে পুলিশের স্টিকার ব্যবহারকারী গাড়ির বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন ট্রাফিক ওয়ারী বিভাগের এডিসি সুলতানা ইশরাত জাহান। দ্বিতীয় টিমে অন্য সব গাড়ির বিরুদ্ধে অভিযানের নেতৃত্ব দেন এসি (ডেমরা জোন) মোস্তাইন বিল্লাহ ফেরদৌস। তৃতীয় টিমে বিভিন্ন স্টিকার ব্যবহারকারী মোটরসাইকেলের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেন ট্রাফিক ইন্সপেক্টর মৃদুল কুমার পাল।

সমগ্র অভিযানে প্রায় ৫০টি গাড়ির স্টিকার ব্যবহারের বৈধতা যাচাই-বাছাই করা হয়। ২৫টি গাড়ি সার্বিক বিবেচনা সঠিক থাকায় তাদেরকে ছেড়ে দেওয়া হয়। বাকি ২৫টি গাড়ির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়। আইনি ব্যবস্থা নেওয়া ২৫টি গাড়ির মধ্যে ২টি গাড়িকে আটক করা হয় এবং ২৩টি গাড়ির বিরুদ্ধে সড়ক পরিবহন আইনে মামলা করা হয়।

উপ-পুলিশ কমিশনার আশরাফ ইমাম জানান, অবৈধ স্টিকারে বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026