1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ভেনেজুয়েলার ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের পাশে মেসি ও রোনালদো ন্যাটো সম্মেলন শেষে হোয়াইট হাউসে ট্রাম্প-নেতানিয়াহু সম্ভাব্য বৈঠকের আভাস পেনাল্টি গোলে ফ্রান্সের কাছে হেরে প্যারাগুয়ের বিদায়, গর্বিত গোলরক্ষক গিল ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে প্রায় ৩ হাজার, চলছে ধসে পড়া ভবন অপসারণ সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের ড্রোন হামলা, ব্যাপক ক্ষয়ক্ষতির দাবি বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ফ্রান্স, এমবাপ্পের পেনাল্টি গোলে প্যারাগুয়েকে বিদায় বলিউড অভিনেতা আমির খানের তৃতীয় বিবাহ কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহার ড্রিবলিং সংখ্যায় পিছিয়ে পড়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো জাতিসংঘ পুলিশ প্রধানদের সম্মেলনে যোগ দিতে নিউইয়র্ক যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসে ট্রাম্পকে প্রধানমন্ত্রী তারেক রহমানের অভিনন্দন

আইসসহ ব্যান্ড সঙ্গীতশিল্পী এনামুল কবির গ্রেপ্তার

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪
  • ২০০ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক

 

কোটি টাকার মাদকসহ ব্যান্ড সঙ্গীতশিল্পী এনামুল কবির রেবেলকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার রাতে রাজধানীর রামপুরা থানাধীন মালিবাগ চৌধুরীপাড়া মাটির মসজিদ এলাকা থেকে এক কেজি ক্রিস্টাল মেথ (আইস) মাদকসহ আটক করা হয় এনামুলের এক সহযোগীকেও।

শনিবার খিলগাঁও রামপুরা জোনের সিনিয়র সহকারী পু্লিশ কমিশনার আবদু্ল্লাহ আল মামুন (বিপিএম) নেতৃত্বে রামপুরা থানাধীন ডিআইটি রোডস্থ সোনালী ব্যাংকের সামনে পাকা রাস্তার উপর ক্রিস্টাল মেথ আইস নামক নেশা জাতীয় মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় করার সময় হাতে নাতে আটক করা হয় ব্যান্ড সঙ্গীত শিল্পী এনামুল কবির রেবেলকে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিজেকে একজন সঙ্গীত শিল্পী এবং প্রয়াত ব্যান্ড তারকা আজম খানের উচ্চারণ ব্যান্ডের ভোকাল সদস্য দাবি করে রেবেল।

সিনিয়র সহকারী পু্লিশ কমিশনার আবদুল্লাহ আল মামুন ( বিপিএম) আরও জানান, শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে রেবেলকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে এক কেজি ক্রিস্টাল মেথ (আইস) মাদক উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য এক কোটি টাকা।

মামুন বলেন, এনামুল কবিরকে আটকের পর রাতেই রামপুরা থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। এতে তিনজনকে আসামি করা হয়েছে।
তাদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

প্রসঙ্গত, সঙ্গীতশিল্পী এনামুল কবির রেবেল প্রয়াত পপগুরু আজম খানের ব্যান্ডের সদস্য ছিলেন। তিনি বর্তমানে ‘উচ্চারণ’ নামের একটি ব্যান্ডের সঙ্গে জড়িত।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026