1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সাংবাদিক আনিস আলমগীর ও পিয়া সহ ছয়জনের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ ‘তারেক রহমানের কাছে কোনো ধর্মীয় বিভেদ নেই’— ঘিওরে বিজয় কান্তি সরকার স্বাস্থ্যসেবার উন্নয়নে প্রান্তিক পর্যায়ে রোগ নির্ণয় ও আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর জোর তাগিদ স্বাস্থ্যমন্ত্রীর জুলাইয়ের চেতনা ধারণ করে ষড়যন্ত্র ও বিভ্রান্তি রুখে দেওয়ার আহ্বান আইনমন্ত্রীর সশস্ত্র বাহিনীকে আধুনিক চতুর্মাত্রিক বাহিনী হিসেবে গড়ে তোলার অঙ্গীকার রাষ্ট্রপতির জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে প্রধানমন্ত্রীর স্মারক ডাক টিকেট উন্মোচন সরকারি অনুষ্ঠানে ব্যানার ও বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ ভেনেজুয়েলার ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের পাশে মেসি ও রোনালদো ন্যাটো সম্মেলন শেষে হোয়াইট হাউসে ট্রাম্প-নেতানিয়াহু সম্ভাব্য বৈঠকের আভাস পেনাল্টি গোলে ফ্রান্সের কাছে হেরে প্যারাগুয়ের বিদায়, গর্বিত গোলরক্ষক গিল

ইফতারের আগে যেসব রুটে হতে পারে তীব্র যানজট

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১২ মার্চ, ২০২৪
  • ২২৫ বার দেখা হয়েছে

পবিত্র রমজানের প্রথম ইফতার আজ। অফিস বা ব্যক্তিগত কাজ শেষ করে বাসায় গিয়ে ইফতার করা অনেকের জন্য অনিশ্চয়তা তৈরি হতে পারে যানজটের কারণে। রাজধানীর কিছু এলাকার মানুষ অস্বস্তিতে রয়েছেন বিষয়টি নিয়ে। ইফতারের আগে মগবাজার, মালিবাগ, কারওয়ান বাজার, গুলিস্তান, মিরপুর রোডসহ অন্তত ১৪টি রুট যানবাহনের চাপমুক্ত রাখাই বড় চ্যালেঞ্জ ট্র্যাফিক বিভাগের। পাশাপাশি মেট্রোরেলেও তৈরি হবে বাড়তি চাপ।

বিকেল ৩টা থেকেই বাড়তে পারে এই যানজট। মেগা প্রকল্পগুলোর পরেও সড়কজুড়ে কেন এত যানবাহনের চাপ, তা নিয়ে জনমনে রয়েছে নানা প্রশ্ন। নগারবাসী বলছেন, উন্নয়নমূলক কাজ হচ্ছে। কিন্তু যানজট কমছে না। রমজানে মেট্রো স্টেশনের আশেপাশে থাকা মানুষজন একটু সুবিধা পাবেন। কিন্তু বেশির ভাগ মানুষকেই আগের মতো ভোগান্তিতে পড়তে হবে।

অনেকে বলছেন, রমজান আসলে যানজটের আতঙ্ক বেড়ে যায়। অফিস শেষ করে বাসায় গিয়ে ইফতার ব্যবস্থা করাটা অনেক কঠিন হয়ে যায়। তাই বাসায় গিয়ে ইফতার করা যাবে কিনা, সেটা নিয়ে সন্দেহ থাকে।

এলিভেটেড এক্সপ্রেসওয়ে থাকলেও যানজটের শঙ্কামুক্ত নয় উত্তরা, খিলক্ষেত কিংবা ফার্মগেট। অন্যদিকে, মিরপুর রোড, মগবাজার, মালিবাগ, যাত্রাবাড়ী, সায়েদাবাদ, গুলিস্তান এবং সরদঘাট ঘিরেও আছে যানজটের তীব্র আশঙ্কা। মেট্রোরেলের সংযোগ থাকলেও মতিঝিলে গাড়ির চাপ থাকে অনেক বেশি।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান ট্র্যাফিক জোনের সহকারী পুলিশ কমিশনার মোস্তাফিজুর রহমান সংবাদমাধ্যমকে বলেন, যান চলাচল স্বাভাবিক রাখতে আমাদের ডিএমপি ট্র্যাফিক বিভাগ সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবে। রমজানের সময়টাতে গাড়ির গতি হয়ত ধীর হবে। ৬০ কিলোমিটার বেগে চালানো যাবে না। তবে অন্তত ২০ কিলোমিটার বেগে যেন গাড়ি চলতে পারে, সেটা নিয়ে কাজ করছি।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026