1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সিলেটে মার্কিন বিনিয়োগ ও দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারে বাণিজ্যমন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে গভীর মতবিনিময় করেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন দামেস্কে বিস্ফোরণের মধ্যেও ফরাসি প্রেসিডেন্টের সিরিয়া সফর অব্যাহত বাংলাদেশ ও বিমসটেক মহাসচিবের বৈঠক: আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান সরকারি হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগ নির্ণয়ের প্রধান পরীক্ষা ‘এনএস১’ (NS1) আগামী ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত বিনামূল্যে করার নির্দেশ দিয়েছে সরকার ত্রয়োদশ জাতীয় সংসদকে ইতিহাসের সবচেয়ে কার্যকর সংসদ করার আহ্বান চিফ হুইপের লিবিয়ায় বন্দি ১৭৪ অনিয়মিত বাংলাদেশি দেশে প্রত্যাবর্তন জাপানি স্থপতির নকশায় শিশু গ্রন্থাগার নির্মাণ দ্রুত করার আশ্বাস হাইওয়ে পুলিশের নতুন অতিরিক্ত আইজিপি হিসেবে ফারুক আহমেদের দায়িত্ব গ্রহণ যুক্তরাজ্যের সাথে সহযোগিতা বাড়াবে বাংলাদেশ: নারী উন্নয়ন ও লিঙ্গ সমতা অর্জনে যৌথ উদ্যোগের ঘোষণা

বুরকিনা ফাসোতে মসজিদে হামলার বহু মুসল্লি নিহত

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১৪৯ বার দেখা হয়েছে

পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোতে মসজিদে নামাজ পড়ার সময় হামলার ঘটনা ঘটেছে। এ হামলায় বহু মুসল্লি নিহত হয়েছেন। একই দিনে ক্যাথলিকদের ওপরও হামলা চালানো হয়েছে।

মঙ্গলবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা বার্তাসংস্থা এএফপির বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, সোমবার বুরকিনা ফাসোর একটি নিরাপত্তা সূত্র এএফপিকে জানিয়েছে, ‘রোববার ভোর ৫টার দিকে সশস্ত্র ব্যক্তিরা নাতিয়াবোনির একটি মসজিদে হামলা চালায়। এ হামলায় কয়েক ডজন লোক নিহত হয়।’

নাতিয়াবোনি হলো একটি গ্রামীণ সম্প্রদায় যা বুরকিনা ফাসোর পূর্বাঞ্চলের প্রধান শহর ফাদা এন’গৌরমা থেকে প্রায় ৬০ কিলোমিটার (৩৭ মাইল) দক্ষিণে। এই এলাকাটি ২০১৮ সালের পর থেকে সশস্ত্র গোষ্ঠীগুলোর দ্বারা নিয়মিত আক্রমণ শিকার হয়েছে।

স্থানীয় এক বাসিন্দা এএফপিকে বলেছেন, ‘নিহতরা সবাই মুসলিম, তাদের বেশিরভাগই পুরুষ।’

অন্য এক বাসিন্দা জানান, ‘সন্ত্রাসীরা ভোরে শহরে প্রবেশ করে। তারা মসজিদটি ঘিরে ফেলে এবং মুসল্লিদের ওপর গুলি চালায়, যারা সেখানে ফজরের নামাজের জন্য জড়ো হয়েছিলেন।’

ওই বাসিন্দা আরো জানান, ‘একজন গুরুত্বপূর্ণ ধর্মীয় নেতাসহ তাদের মধ্যে বেশ কয়েকজনকে গুলি করা হয়েছে।’

সূত্রটি আরো জানান, ‘ডিফেন্স অব ফাদারল্যান্ড (ভিডিপি) নামে একটি বেসামরিক বাহিনী সামরিক বাহিনীকে সহায়তা করে থাকে। এই বাহিনীর সৈন্য এবং স্বেচ্ছাসেবকদের ওপরও হামলা করা হয়েছে।’

এদিকে এদিন বুরকিনা ফাসোর একটি গির্জায় হামলায় ১৫ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো দু’জন। রোববার দেশটির উত্তর-পূর্বাঞ্চলে হামলায় হতাহতের এই ঘটনা ঘটে।

মালির সীমান্তের কাছে অবস্থিত ওদালান প্রদেশের এসসাকানে গ্রামে রোববারের উপাসনার সময় ওই ক্যাথলিক গির্জায় এই হামলার ঘটনা ঘটে। এ বিষয়ে কিছু বিবরণ প্রকাশ করা হয়েছে।

একজন চার্চ কর্মকর্তা ইঙ্গিত করেছেন, বন্দুকধারীরা সন্দেহভাজন গোষ্ঠীর সদস্য। অবশ্য পশ্চিম আফ্রিকার এই দেশটির রাজধানী ওয়াগাদুগুর কর্তৃপক্ষের কাছ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

স্থানীয় ডায়োসিসের প্রধান অ্যাবট জিন-পিয়েরে সোয়াদোগোর এক বিবৃতিতে বলা হয়েছে, হামলার পর ১২ জন তাৎক্ষণিকভাবে মারা গেছে এবং অন্য তিনজন হাসপাতালে মারা গেছে।

আফ্রিকার সবচেয়ে খারাপ অভ্যন্তরীণ বাস্তুচ্যুতি সঙ্কটগুলোর মধ্যে বুরকিনা ফাসো একটি। দেশটির অভ্যন্তরে ২০ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

উল্লেখ্য, ২০১৫ সাল থেকে সশস্ত্র মিলিশিয়া গোষ্ঠীগুলোর ক্রমবর্ধমান হামলা মোকাবেলায় রীতিমতো সংগ্রাম করছে বুরকিনা ফাসো।
সূত্র : আল-জাজিরা ও ডেইলি সাবাহ

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026